ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

চৈতন্য চ্যাটার্জী

০৯ জুন ২০২৫, ০৮:০৩ পিএম


ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

আক্কেলপুর রেলওয়ে স্টেশন। ছবি- প্রতিদিনেরচিত্র বিডি

য়পুরহাটের আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে দ্বিখণ্ডিত হয়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

আজ সোমবার (৯ জুন) ভোরে উপজেলার সোনামুখী ইউনিয়নে তুলসীগঙ্গা নদীর হলহলিয়া রেল ব্রীজের পশ্চিম পার্শ্বে এ দূর্ঘটনা ঘটে। তার পরনে চেক কাটা ক্যাজুয়াল লাল গেঞ্জি এবং লুঙ্গি ছিল।

এখন পর্যন্ত নিহত ওই ব্যক্তির পরিচয় মিলেনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে ব্রীজ সংলগ্ন এলাকায় অপরিচিত এক ব্যক্তি রেল লাইনের ওপরে বসে ছিল। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি এসে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে লাইনের উপরে দ্বিখন্ডিত হয়ে ঘটনাস্থলেই মারা যায় ওই অজ্ঞাত ব্যক্তি।

আক্কেলপুর রেল স্টেশন মাস্টার মো. হাসিবুল হাসান বলেন, “আজ সকালে লাইন চেকিং মিস্ত্রি মো. আসরাফুল জানায় হলহলিয়া রেল ব্রীজের পশ্চিম পার্শ্বে ট্রেনে কাটা পড়ে দ্বিখণ্ডিত অবস্থায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। কোন ট্রেনে কাটা পড়েছে জানতে চাইলে স্টেশন মাস্টার বলেন, ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন আক্কেলপুর স্টেশনে স্টপেজ না থাকায় থ্রু-পাস করে চলে যায়।”

সান্তাহার রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, “হলহলিয়া রেল ব্রীজের পশ্চিশ পাশে ট্রেনে কাটা পড়ে ব্যক্তির মৃত্যুর বিষয়ে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। তবে নিহতের কোন পরিচয় ও ওয়ারিশ এখন পর্যন্ত পাওয়া যায়নি।”

Ads