নির্বাচনের মাধ্যমে আমরা দেশকে এগিয়ে নিতে চাই: চন্দন
০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩১ পিএম
জয়পুরহাটের আক্কেলপুরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখছেন রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন ।
বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন বলেছেন জিয়া মুক্তিযুদ্ধ করেছে এবং স্বাধীনতার ঘোষনা দিয়েছে । তারেক রহমানের নেতৃর্ত্ব আমরা কাজ করে যাচ্ছি । নির্বাচনের মাধ্যমে আমরা দেশ কে এগিয়ে নিয়ে যেতে চাই ।
গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা দীর্ঘ পনেরো বছর ধরে সংগ্রাম করে আসছি । এই সংগ্রামে আমরা হারিয়েছি হাজার হাজার সহকর্মীদের । রক্ত দিয়েছে ছাত্র জনতা । কিন্ত আজও ষড়যন্ত্র থেমে নেই । পতিত স্বৈরাচার যেমন উন্নয়নের ধুয়া তুলে গণতন্ত্র ঢেকে রাখতে এই সরকার সংস্কারের নামে গণতন্ত্রকে বাধা গ্রস্ত করছে। এখন ষড়যন্ত্র আন্দোলন শেষ হয়নি।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে আক্কেলপুর কলেজ গেট চত্বরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।
তিনি আরো বলেন বিএনপি রাষ্ট্রের মালিকানা জনগনের হাতে তুলে দেওয়ার অঙ্গিকার পুরুন করে ঘরে ফিরবে । আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান । পথ সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি গোলজার হোসেন , জেলা বিএনপি নেতা আমিনুর রহমান , উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল , সাধারন সম্পাদক আরিফ ইফতেখার আহাম্মেদ রানা , মহিলা দলের আহবায়ক নিহার সুলতানা প্রমুখ ।
সভা শেষে আক্কেলপুর কলেজ মাঠে বেলুন উড়িয়ে এবং পৌর সদরের রাস্তায় বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে ।






















