গুইমারায় পূর্ণাঙ্গ স্বাস্থ্য কমপ্লেক্স ও ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবিতে মানববন্ধন


গুইমারায় পূর্ণাঙ্গ স্বাস্থ্য কমপ্লেক্স ও ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবিতে মানববন্ধন

 

খাগড়াছড়ির গুইমারায় পূর্ণাঙ্গ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার (৩১ অক্টোবর) সকালে গুইমারা বাজারে স্থানীয়দের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৫ সালে গুইমারা উপজেলাটি গঠিত হলেও এখন পর্যন্ত এখানে কোন স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপন করা হয়নি। ফলে স্থানীয় রোগীদের চিকিৎসার জন্য দূরবর্তী হাসপাতালে যেতে হয়, এতে করে অনেক সময় রোগীদের প্রাণহানির মতো ঘটনাও ঘটছে।

এছাড়া ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় অগ্নিকাণ্ডের সময় তাৎক্ষণিক উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয় না।

বক্তারা বলেন, স্বাস্থ্য কমপ্লেক্স ও ফায়ার সার্ভিস—এই দুটি প্রতিষ্ঠান গুইমারার মানুষের জীবন, স্বাস্থ্য ও নিরাপত্তার প্রতীক। তাই দ্রুত সময়ের মধ্যে এই দুটি প্রতিষ্ঠান স্থাপনের দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন ধর্মীয় প্রতিনিধি স্বপন চক্রবর্তী, মাওলানা ওসমান গনি, শিক্ষক প্রতিনিধি চাইরেপ্রু মারমা, সাংবাদিক আব্দুল আলী ও মাঈন উদ্দিন বাবলু, জনপ্রতিনিধি হরিপদ ত্রিপুরা ও আরমান হোসাইন, পেশাজীবী আবু বক্কর ও মাগফার হোসেন, সমাজসেবক সাইফুল ইসলাম সোহাগ এবং মো. ইউসুফ প্রমুখ।

Ads