খালেদা জিয়ার সুস্থতার জন্য কবীর ভূঁইয়ার আহ্বানে দোয়া ও সদাকায়ে জারিয়াহ
৩০ নভেম্বর ২০২৫, ০৭:৩১ পিএম
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য কসবা ও আখাউড়া উপজেলায় দোয়া, খতমে ইউনুস ও সাদাকায়ে জারিয়ার আয়োজন করা হয়।
শনিবার (২৯ নভেম্বর) দিনব্যাপী চলে অনুষ্ঠান এবং বিকেলে বাদ কসবা আখাউড়া উপজেলার সকল মসজিদে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
কসবা-আখাউড়া থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আলহাজ কবীর আহমেদ ভূঁইয়ার নির্দেশনায় কসবা ও আখাউড়া বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সাদাকায়ে জারিয়াহ হিসাবে গরীব-দুঃখীদের মাঝে ২১ টি খাসি বিতরণ করা হয়। এ ছাড়া খতমে দোয়া ইউনুস হিসাবে মোট সোয়া ২৬ লক্ষ বার দোয়াটি পাঠ করা হয়।

কবীর আহমেদ ভূঁইয়ার নির্দেশনায় কসবা ও আখাউড়া উপজেলা বিএনপির শীর্ষ নেতাদের সার্বিক তত্ত্বাবধানে দিনব্যাপী কর্মসূচিগুলো শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। আয়োজনকে কেন্দ্র করে দুই উপজেলার দুটি পৌরসভা, ১৫ টি ইউনিয়ন, ওয়ার্ড ও ইউনিটে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, তাঁতি দল, শ্রমিক দল, জাসাস, মহিলা দল ও ওলামা দলের নেতাকর্মীরা একত্রিত হয়ে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন- কসবা উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট ফখরুদ্দিন আহমেদ খান, কসবা উপজেলা বিএনপির সাধরণ সম্পাদক শরিফুল হক স্বপন।

কসবা পৌরসভা বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফ, কসবা পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুম খান, আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ জয়নাল আবেদীন আব্দু, আখাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ডা. খোরশেদ আলম, আখাউড়া পৌরসভা বিএনপির সভাপতি মোহাম্মদ সেলিম ভূঁইয়া, আখাউড়া পৌরসভার সাধারণ সম্পাদক মোহাম্মদ আকতার খান,এছাড়া দুটি উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দও এতে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়ার নেতৃত্বে কসবা–আখাউড়ার প্রতিটি ইউনিটে নেতাকর্মীরা বর্তমানে ঐক্যবদ্ধ হয়ে কাজ করছেন।
দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করা হয়, জিয়া পরিবারের সদস্যদের সার্বিক মঙ্গল কামনার পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য ও গুম ফেরত নেতা, ভুইয়া গ্লোবাল ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়ার মনোনয়ন পুনর্বিবেচনার জন্যও বিশেষ মোনাজাত করা হয়।























