পাহাড় ধসে চট্টগ্রামে মা-মেয়ের মৃত্যু
২১ সেপ্টেম্বর ২০১৫, ০৯:২৯ পিএম
ষ্টাফ রিপোর্টার :: চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় পাহাড় ধসে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। সোমবার সকালে জালালাবাদের মাঝের ঘোনায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পারভীন আক্তার (৩০) ও তার মেয়ে উর্মিলা আক্তার (৫)। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক জসিম উদ্দিন জানান, বৃষ্টির কারণে ক্যান্টনমেন্ট স্কুল সংলগ্ন নাছিরঘোনা এলাকায় পাহাড় ধসে পড়লে মাটি চাপা পড়ে ঘটনাস্থলেই মা ও তার শিশু কন্যার মৃত্যু হয়। স্থানিয়রা তাদের লাশ উদ্ধার করে।
চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার পরিতোষ ঘোষ বলেন, সোমবার সকালে জালালাবাদ এলাকায় পাহাড় ধসে মা-মেয়ের মৃত্যু হয়েছে। ওই সময় মা পারভীন আকতার রান্না করছিলেন আর তার মেয়ে পাশেই বসা ছিল।
































