দোলনচাঁপা হলের ডাইনিং বন্ধ দুই মাস, ভুক্তভোগী শিক্ষার্থীরা, পায়নি যথোপযুক্ত সুরাহা!

নিতাই রায়, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১৩ পিএম


দোলনচাঁপা হলের ডাইনিং বন্ধ দুই মাস, ভুক্তভোগী শিক্ষার্থীরা, পায়নি যথোপযুক্ত সুরাহা!

দীর্ঘ দুইমাস বন্ধ থাকা পরিত্যক্ত দোলনচাঁপা হল ডাইনিং!

 

ম্প্রতি গত দুই মাস থেকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) দোলনচাঁপা হলের ডাইনিং বন্ধের কারণে ব্যাপক ভোগান্তির শিকার হয়েছে আবাসিক শিক্ষার্থীরা। ভুক্তভোগী শিক্ষার্থীরা বলেন 'খাদ্য মানুষের নিত্যপ্রয়োজনীয় চাহিদা, দীর্ঘ পথ অতিক্রম করে খাবার নিয়ে আসায় অনেক সময় অপচয় হয় যার ফলে পড়াশোনায় ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলে'। 

‘ডাইনিং এ খাবারের মূল্য তালিকা স্বল্প ও নির্ধারিত থাকায় বাইরে থেকে উচ্চ মূল্যে খাবার ক্রয় করা সত্যিই কষ্টকর, সারাদিনের খাবার যেখানে ১০০-১২০ টাকার মধ্যে হয় সেখানে বাইরের হোটেলে ১৫০-১৭০ টাকা ছাড়িয়ে যায়'। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন ’ডাইনিং বন্ধের বিষয়ে প্রাধ‍্যক্ষ নাইমা আক্তার ম্যামের নিকট অভিযোগ জানালে সুরাহা পাওয়ার বিপরীতে বিভিন্ন ধরনের হয়রানি শিকার হয়েছেন যেমন -"শিক্ষার্থীকে ডেকে গালিগালাজ করা', ‘হলের সিট বাতিল করার হুমকি’ ইত্যাদি।

এমতা অবস্থায় হলের ডাইনিং এ দায়িত্বে থাকা তারা  মিয়ার নিকট ডাইনিং বন্ধের কারণ জানতে চাইলে তিনি জানান হলে আবাসিক শিক্ষার্থী থাকে প্রায় ১৭০ থেকে ১৯০ জন সেই জায়গায় সারাদিন খাবার ক্রয় করে ২৫ থেকে ৩০ জন এই অল্প কয়েকজনের জন্য এত বড় ডাইনিং চালানো  খুবই কষ্টসাধ‍্য এবং ব‍্যয়বহুল।

এদিকে প্রধ্যক্ষ নাইমা আক্তার ম্যাম জানান 'গত দুই মাস যাবৎ হলের ডাইনিং বন্ধ থাকার কারণে আমি অনুতপ্ত, আমি অনেকবারই চেষ্টা করেছি তবে কিছু ত্রুটির কারণে বারবার দায়িত্ব কর্মকর্তারা ডাইনিং ছেড়ে চলে যায়'। তিনি আগামী রমজান মাস শুরুর আগে ডাইনিং খোলার আশ্বাস দেন!

 

Ads