সালমান-সোনম এক সঙ্গে ভ্যানিটি ভ্যানে
০৩ অক্টোবর ২০১৫, ০১:৫৭ এএম
ছবি-সংগৃহীত
সালমান-সোনম ভ্যানিটি ভ্যানে এক সাথে ১ ঘন্টা সময় পার করেছিল হাঁসি-গল্প করে। তখন কি কথা হয়েছিল অবশ্য এখন সেটা মনে থাকার কথা নয়। সালমান তো সেই সাক্ষাতের বিষয়টিও ভুলে গেছেন কবে। সোনমের বয়স যথন মাত্র ১৪ বছর তখন ভ্যানিটি ভ্যানে চড়া। এত বছর পরে কারোর এ কথা মনে থাকার কথা নয়।
বাবা অনিল কাপুর অভিনীত ‘বিবি নাম্বার ওয়ান’ ছবির শুটিং দেখার বায়না ধরেছিলেন তখন সোনম কাপুর। আবার এই সেই ছবিতে ছিলেন সালমানও। বাবার অভিনয় দেখতে অনুমতি পাওয়ার জন্য বাবার সঙ্গে ঝগড়া পর্যন্ত করেছেন সোনম। সবশেষে সে ইচ্ছে পূরণের সঙ্গে সালমানের সাথে পরিচয় হওয়ারও।
ষোড়সী সোনমের বয়স এখন ৩০ বছরে পা দিয়েছে। তিনি বলেন, ভ্যানিটি ভ্যানে প্রায় এক ঘণ্টা আমরা কথা বলেছিলাম। সালমানের ওই ঘটনার কথা হয়তো মনে নেই কিন্তু আমার মনে আছে বলেন সোনম।
জুটি বদ্ধ ‘প্রেম রতন ধন পায়ো’ ছবির প্রচারণার সময় এসব কথা বলেন সোনম। এক সময়ের ভক্ত এখন পর্দায় সালমানের প্রেমিকা বনে গেলেন। এই ছবিতে তাদেরকে অন্তরঙ্গ দৃশ্যে দেখা যাবে।



































