যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামনে কঠিন যুদ্ধের মুখোমুখি হতে হবে : ওবামা

আন্তর্জাতিক ডেস্ক

১৫ ডিসেম্বর ২০১৫, ১১:০২ পিএম


যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামনে কঠিন যুদ্ধের মুখোমুখি হতে হবে : ওবামা

প্রতিদিনের চিত্র ডেস্ক :: জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) ধ্বংস করতে আগের চেয়ে আরো কঠোর হামলার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। এ জন্য যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামনে কঠিন যুদ্ধের মুখোমুখি হতে হবে বলেও সতর্ক করেন তিনি।

তিনি বলেন, সম্প্রতি সপ্তাহগুলোতে আইএসের বেশকিছু জ্যেষ্ঠনেতা যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় নিহত হয়েছেন। সংগঠনের তেলক্ষেত্রে সেখান থেকে তেল বিক্রি করে বিশাল অর্থ জোগাড় করত জঙ্গিগোষ্ঠী সেটাও গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

দুই সপ্তাহ আগে ঘটা ক্যালিফোর্নিয়া হামলার তদন্তের পুনঃআশ্বাস দেন ওবামা।

বিবিসির খবরে বলা হয়েছে, ২০১৪ সালের গ্রীষ্মের পর থেকে আইএস যোদ্ধাদের লক্ষ্য করে  প্রায় ৯ হাজার বিমান হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট ছাড়াও রাশিয়া আইএসের বিরুদ্ধে দুই মাস ধরে বিমান হামলা চালিয়ে আসছে।  

ওবামা বলেন, সন্ত্রাসী সংগঠনটি গ্রীষ্মকাল থেকে সিরিয়া ও ইরাকে কোনো দেশেই স্থলে একটি সফল অভিযান চালাতে সক্ষম হয়নি। তাদের শক্তি ক্ষয় করে দেওয়া হয়েছে।  

ওবামা জঙ্গিসংগঠনের নেতাদের একটি তালিকা তুলে ধরেন যারা তাদের টার্গেটে রয়েছে এবং হত্যা করা হয়েছে।

জঙ্গি নেতাদের উদ্দেশে ওবামা বলেন, আমি জোর দিয়ে বলতে চাই- আইএস নেতারা লুকিয়ে থাকতে পারবেন না। তাদের প্রতি আমাদের পরবর্তী বার্তা হচ্ছে খুব সাধারণ : আপনি পরবর্তী টার্গেটে রয়েছেন।

ওবামা জঙ্গিবাদ দমনে একটি কৌশলপত্রও দেন। পাশাপাশি মুসলিমদের প্রতি সহনশীলও হওয়ার বিষয়ে মার্কিন নাগরিকদের প্রতি ফের আহ্বান জানান তিনি। খবর বিবিসির।

Ads