চাকরি দিচ্ছে ওয়ালটন, বেতন ছাড়াও থাকছে নানা সুবিধা

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২০ এপ্রিল ২০২৪, ০৫:৩৩ পিএম


চাকরি দিচ্ছে ওয়ালটন, বেতন ছাড়াও থাকছে নানা সুবিধা

ছবি- সংগৃহীত।


নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। প্রতিষ্ঠানটির বৈদ্যুতিক যন্ত্রপাতি বিভাগে নিয়োগ দেয়া হবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
 

পদের নাম ও সংখ্যা: করপোরেট সেলস এক্সিকিউটিভ, নির্ধারিত নয়।


আবেদনের যোগ্যতা: প্রার্থীর যেকোনো বিষয়ে স্নাতক/সম্মান ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শুধু পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন। বয়স ২৩ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। দেশের যেকোনো জায়গায় চাকরি করার আগ্রহ থাকতে হবে।

 

বেতন: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া টি/এ, মোবাইল বিল, পারফরমেন্স বোনাস, লাভ শেয়ার, প্রভিডেন্ট ফান্ড, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস দেয়া হবে।


আবেদনের নিয়ম: আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে ক্লিক করুন এখানে।

আবেদনের সময়সীমা: আগামী ৩০ এপ্রিল পর্যন্ত আবেদন করা যাবে।

 

 

Ads