র্যাগিংকারীদের শাস্তির দাবিতে জাককানইবি শিক্ষার্থীদের মানববন্ধন
০৯ ফেব্রুয়ারি ২০২০, ০৮:২৭ পিএম
ছবি-প্রতিদিনের চিত্র
ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) পরিচয়পর্বের নামে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ রবিবার সকাল ১০.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের জয়বাংলা ভাস্কর্যের সামনে মানববন্ধনের আয়োজন করেন সাধারণ শিক্ষার্থী ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান দের যৌথ আয়োজনে এই মানববন্ধনের আয়োজন করা হয় ।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি সহ সাধারণ শিক্ষার্থীদের স্বতস্ফূর্ত অংশগ্রহণ এর মধ্য দিয়ে এ মানববন্ধন আয়োজন করা হয় ।
মানববন্ধনে মুক্তিযোদ্ধা সন্তান সাজ্জাদ হোসেন বলেন ,র্যাগিং এর শিকার সেই মুক্তিযোদ্ধা সন্তান এর প্রতি মানসিক নির্যাতনের তীব্র নিন্দা জানাচ্ছি এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে । অন্যথায় আমরা আগামীতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবো ।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর উজ্জ্বল কুমার প্রধান বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন উক্ত ঘটনার বিষয়ে অবগত হয়েছে এবং আমরা প্রশাসনিক ভাবে সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করব । যাতে করে এমন ধরনের ন্যক্কারজনক ঘটনা বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে আর কেউ করার সাহস না পায় ।
র্যাগিং এর শিকার শিক্ষার্থীরা জানান, আমার মেয়ের মত এমন নির্যাতিত শুধুমাত্র ময়মনসিংয়ের এই ক্যাম্পাসে নয় বাংলাদেশের অন্য কোন বিশ্ববিদ্যালয়ে যেন এমন নামে মানসিক এবং শারীরিক নির্যাতনের শিকার কেউ না হন । আমি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির কামনা করছি ।
উল্লেখ্য ,গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের চেকপোষ্ট সংলগ্ন একছাত্রী মেসে নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের নবীন শিক্ষার্থী লিয়োনাকে পরিচয়পর্বের নামে বিভিন্ন বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করে। মানসিক চাপ প্রয়োগ করায় এতে সিঁড়ি থেকে পড়ে আহত হয় লিয়োনা। অসুস্থ লিয়োনাকে প্রথমে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরবর্তীতে বেশি অসুস্থ হওয়ায় তাকে পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে আরেক নবীন শিক্ষার্থী সানজিদা স্বর্ণাকে র্যাগ দেয়ার কারণে হাসপাতালে ভর্তি হওয়ার মতো ঘটনা ঘটে ছিল।

















