জাককানইবি`তে র‌্যাগিং এর দায়ে সাময়িক বহিষ্কৃত তিন শিক্ষার্থী

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১০ ফেব্রুয়ারি ২০২০, ০৪:০৫ পিএম


জাককানইবি`তে র‌্যাগিং এর দায়ে সাময়িক বহিষ্কৃত তিন শিক্ষার্থী

ছবি-সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) তে পরিচয়পর্বের নামে নবীন শিক্ষার্থীদের র‌্যাগিং এর দায়ে তিন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ ৯ ফেব্রুয়ারী রবিবার বিকেলে  ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবীর সাক্ষরিত এক বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেখানে উল্লেখ করা হয় অদ্য ৯ ফেব্রুয়ারী রবিবার মাননীয় উপাচার্য অফিস কক্ষে তিন জনের বিরুদ্ধে আনীত অভিযোগের কারনে অনুষ্ঠিত কমিটির সভার প্রতিবেদনে সুপারিশ পরিপ্রেক্ষিতে শৃঙ্খলা বোর্ডের কর্তৃক  তিন জনকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এবং  অনান্য সকল কার্যক্রম থেকে বিরত রেখে সাময়িকভাবে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
 
সাময়িক বহিষ্কারকৃত শিক্ষার্থীরা হলেন, বিশ্ববিদ্যালয়ের (২০১৮-২০১৯) শিক্ষাবর্ষের সামাজিক বিজ্ঞান বিভাগের, তোয়াবা নুশরাত মিম, শায়রা তাসনিম মিমও চারুকলা বিভাগের মৌমিতা পারভিন।

উল্লেখ্য, পরিচয়পর্বের নামে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রবিবার বিশ্ববিদ্যালয়ের জয়বাংলা ভাস্কর্যের সামনে মানববন্ধনের আয়োজন করেন সাধারণ শিক্ষার্থী ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের যৌথ আয়োজনে এই মানববন্ধনের আয়োজন করেছিল। এবং মানববন্ধন শেষে ২৪ ঘন্টার মধ্যে সিদ্ধান্ত জানানোর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সময় দিয়েছিলো শিক্ষার্থীরা।

Ads