কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে মাদককে `না` বলে শপথ

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১০ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৫৫ পিএম


কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে মাদককে `না` বলে শপথ

ছবি-প্রতিদিনের চিত্র

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে মাদক বিরোধী সচেতনতামূলক সমাবেশে মাদকের বিরুদ্ধে শপথ অনুষ্ঠিত হয়েছে।

আজ ১০ ফেব্রুয়ারী রোজ সোমবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের গাহি সাম্যের গান মুক্তমঞ্চে এর মাধ্যমে সবাই কখনো মাদক গ্রহণ না করার এবং অন্যকে মাদক গ্রহণ করতে উৎসাহিত না করার শপথ গ্রহণ করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান, বিশ্বব্যাপী মাদকের ভয়াবহতা তুলে ধরে দেশের তরুণ-তরুণীদের মাদকদ্রব্য সেবন না করার আহ্বান জানান।

সমাবেশে বক্তারা দেশকে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে সরকারকে সহযোগিতা করার আহ্বান করেন। "দেশকে উন্নত করার এই পরিকল্পনা ভেস্তে যাবে যদি দেশের তরুণ সমাজ মাদকের নেশায় ডুবে থাকে, সুতরাং আমাদের সকলকে মাদক পরিহার করতে হবে", বলে মন্তব্য করেন বক্তারা।

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মো. হারুন অর রশিদ; ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ, বাংলাদেশ পুলিশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মো. জালাল উদ্দিন; ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ড. মো. আক্কাছ উদ্দিন ভূঁঞা, মোহা: আহমার উজ্জামান, পুলিশ সুপার ময়মনসিংহ, সৈয়দ হারুন অর রশীদ পুলিশ সুপার রেঞ্জ ডিআইজি'র কার্যালয় ময়মনসিংহ এবং স্বাগতা ভট্টাচার্য্য, সহকারী পুলিশ সুপার  ত্রিশাল সার্কেল।

এসময় আরো  উপস্থিত ছিলেন, অতিথি, শিক্ষক- শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সাংবাদিকসহ সবাই মাদককে না বলে শপথ বাক্য পাঠ করেন।

Ads