জাককানইবি’র আওয়ামীপন্থি প্যানেলের নিরঙ্কুশ বিজয়

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২০ ফেব্রুয়ারি ২০২০, ০৪:২৫ পিএম


জাককানইবি’র আওয়ামীপন্থি প্যানেলের নিরঙ্কুশ বিজয়

ছবি-প্রতিদিনের চিত্র

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) শিক্ষক সমিতির ২০২০ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে আওয়ামীপন্থি শিক্ষকদের বঙ্গবন্ধু-নীলদল থেকে সভাপতি নির্বাচিত হয়েছেন হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সহযোগী অধ্যাপক মো: নজরুল ইসলাম । সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক শাহজাদা আহসান হাবিব।
 
 ১৯ ফেব্রুয়ারী বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয় ক্লাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন শিক্ষক সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. বিজয় ভূষণ দাস।

তিনি বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে । বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষকরা  তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন । সব প্রার্থী ভোটগ্রহণকালে নির্বাচন পরিষদকে সহযোগিতা করেছেন । কোন প্রার্থী কোনো ব্যাপারে অভিযোগ করেননি ।

বঙ্গবন্ধু নীল দলের সভাপতি পদে মো: নজরুল ইসলাম ১০৪ টি ভোট পেয়ে নির্বাচিত হন । তার নিকটতম প্রার্থী একইদলের মো: রফিকুল আমিন ৪২টি ভোট পান । সাধারণ সম্পাদক পদে শাহজাদা আহসান হাবিব বঙ্গবন্ধু-নীল দলের ১০৪ টি ভোট পেয়ে বিজয়ি হন । তার নিকটতম প্রার্থী একইদলের কল্যাণাংশু নাহা ৫৫ টি ভোট পান ।

এছাড়া বঙ্গবন্ধু-নীলদল থেকে সহ-সভাপতি ড. তুষার কান্তি সাহা ১০৮ ভোটে নির্বাচিত, যুগ্ন- সাধারণ সম্পাদক আসিফ ইকবাল আরিফ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, সাংগঠনিক সম্পাদক নীলা সাহা ১০৪ ভোটে নির্বাচিত এবং কোষাধ্যক্ষ প্রহল্লাদ চন্দ্র দাশ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, শিক্ষা ও গবেষণা সম্পাদক ড. সেলিম আল মামুন ৯০ ভোটে নির্বাচিত, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক বিজয় চন্দ্র দাস ১০৮ ভোটে নির্বাচিত, দপ্তর সম্পাদক মো: মাজহারুল হোসেন তোকদার বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

পাশাপাশি সদস্য পদে বঙ্গবন্ধু-নীল এর আল জাবির ১৩০ ভোটে, বিজয় কর্মকার ১১৪ ভোটে, মো: রিয়াদ হাসান ১৪৫ ভোটে, মো: রিয়াজুল ইসলাম ১২৭ ভোটে, ড. মো: সুজন আলী ১১২ ভোটে এবং তানিয়া আফরিন তন্বী ১০২ ভোটে নির্বাচিত হয়েছেন ।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান নির্বাচিত শিক্ষক সমিতির সদস্যবৃন্দকে অভিনন্দন জানান। তারা মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে বিজয়ীদের প্রতি উদাত্ত আহবান জানান।বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ অক্ষুন্ন রাখতে ইতিবাচক ভূমিকা রাখবেন।

উল্লেখ্য, বিএনপি-জামায়াতপন্থি শিক্ষকদের সাদাদল কোন পদে অংশগ্রহণ করে নাই।বিএনপি-জামায়াতপন্থি সাদাদল গতবছর (২০১৯ সালের) কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে অংশগ্রহণ করে এবং তারা সবকয়টি পদেই পরাজিত হয়েছিলো ।

Ads