অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা নজরুল বিশ্ববিদ্যালয়
২৪ এপ্রিল ২০২০, ০৪:৩৬ পিএম
ছবি সংগৃহীত
অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) প্রশাসন। বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড হুমায়ুন কবীর এক নোটিশের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বতর্মান দেশের করোনা পরিস্থিতির কারণে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় পবিত্র রমজান, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি ২৬ এপ্রিল হতে ২৬ মে পর্যন্ত একাডেমিক এবং ১৭ মে হতে ২৮ মে পর্যন্ত অফিস ছুটি রয়েছে। কাজেই ২৬ এপ্রিল হতে অনিদিষ্ট কালের বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।
এর আগে করোনা পরিস্থিতির জন্য ১৭ মার্চ থেকে ৩১ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়।পরে ছুটি বর্ধিত করে ২৫ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করা হয়েছিলো।

















