নেত্রকোণায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ভূমি অধিগ্রহণের চেক বিতরণ

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৩ জুন ২০২০, ০৫:১৭ পিএম


নেত্রকোণায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ভূমি অধিগ্রহণের চেক বিতরণ

ছবি- প্রতিদিনের চিত্র

 

নেত্রকোণায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ভূমি অধিগ্রহণের চেক বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসক মঈনউল ইসলাম নিজ কার্যালয়ের হলরুমে চেক বিতরণ করেন। এ পর্যন্ত ৪১৪ জনের মাঝে ৭৮ কোটি ২ লাখ ৯ হাজার ৬শত ৯৮ টাকার চেক প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

এ সময় সদর উপজেলার বাংলা ইউনিয়নের নির্ধারিত শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের জায়গায় প্রকৃত ১৮ জন ভূমি মালিকের হাতে ২ কোটি ১৪ লাখ টাকার চেক তুলে দেয়া হয়। এছাড়াও নেত্রকোণা পলিটেকনিক ইনস্টিটিউটের জন্য নির্ধারিত কৈলাটি ইউনিয়নের বিল মালিকদের হাতেও ৩ কোটি ১৪ লাখ চেক প্রদান করা হয়।

 

Ads