দেওয়ানগঞ্জে জিঞ্জিরাম নদীতে খৈয়া পারাপারে হাজারো মানুষের ভোগান্তি
২৫ জুন ২০২০, ১০:১৯ পিএম
ছবি- প্রতিদিনের চিত্র
জামালপুরের দেওয়ানগঞ্জে সানন্দবাড়ী বাজারে পূর্ব পাশে জিঞ্জিরাম নদীতে খৈয়া পারাপারে ভোগান্তিতে রয়েছে।
গতকাল বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায়, জিঞ্জিরাম নদীটি ভারতের আসাম রাজ্যের গোয়ালপাড়া জেলার ডেরেক গ্রাম থেকে এ নদীটির উৎপত্তি ঘটে। এটির প্রধান উপশাখা উপট হ্রদ নামে বিস্তার লাভ করে। জিঞ্জিরাম নদীটির উপর সেতু না থাকায় জোড়া নৌকা দিয়ে প্রতিনিয়ত খৈয়া পারাপার হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৫থেকে ২০টি গ্রামে অন্তত ২৫ হাজার মানুষের যাতায়াতের পথ খৈয়া পারাপারে ভোগান্তিতে রয়েছে। গ্রামগুলো নামের মধ্যে
রয়েছে, সানন্দবাড়ী, নবিনাবাদ, পাথরের চর, মধ্যে শর, চেংটিমারী, মাদারের চর, চরমাদার, হরিপুর, মাঠের ঘাট, কবিরপুর, সিলেট পারা, এসব গ্রামের মানুষের জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত খৈয়া পারাপার হচ্ছে।
স্থানীয় কৃষক আব্দুল জলিল আক্ষেপ করে বলেন, আমরা আর কতকাল জানমালের ঝুঁকি নৌকা ডুবি থেকে রক্ষা পাবো। আমাদের জিঞ্জিরাম নদীর উপর ব্রীজ প্রয়োজন হয়ে পড়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি গোচরে গেলে কৃষক, চাকরি জীবি, শ্রমজীবী মানুষদের সুবিধা হবে।

















