জামালপুরে স্ট্রোকে নিহতের লাশ ময়না তদন্ত নিয়ে বিভ্রান্তি

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৯ আগস্ট ২০২০, ০৬:১২ পিএম


জামালপুরে স্ট্রোকে নিহতের লাশ ময়না তদন্ত নিয়ে বিভ্রান্তি

ছবি- সংগৃহীত


জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার কড়ইচুড়া ইউনিয়নের ঘুঘুমারি গ্রামের আবুল কালাম গত ১৩ আগষ্ট হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিজ বাড়ীতে নিহত হলেও নিহতের পরিবারের ইচ্ছার বিরুদ্ধে তার লাশ ময়না তদন্ত করা হয়েছে। নিহতের স্বজন আবু সাইদ গংরা তাদের স্থানীয় প্রতিপক্ষের বিরুদ্ধে একটি সাজানো হত্যা মামলা দায়ের অপচেষ্টায় স্ট্রোকে নিহত ওই ব্যক্তির লাশ ময়না তদন্ত করিয়েছেন বলে এলাকাবাসীর মুখে মুখে চাউর হচ্ছে। এ নিয়ে এলাকাবাসীর মাঝে ষড়যন্ত্রমূলক হত্যা মামলার আসামী হওয়ার আতঙ্কসহ নানা বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে।

জামালপুর মর্গে স্ট্রোকে নিহতের লাশ ময়না তদন্তের বিভ্রান্তি প্রসঙ্গে বিস্তারিত জানতে গত ১৩ আগষ্ট বিকালে মাদারগঞ্জের ঘুঘুমারি গ্রামে সরেজমিনে গেলে ওই গ্রামের ষাটোর্ধ কৃষক চাঁন মিয়া, লেবু মিয়া, লিয়াকত আলী, আব্দুল লতিফ ও স্কুল শিক্ষক নুরুল ইসলামসহ স্থানীয় অনেকের সাথেই কথা হয়। ওই সময় স্থানীয়রা জানান, ঘুঘুমারি গ্রামের কৃষক ইউসুফ আলীর একটি ছিপ জাল ছেড়া নিয়ে গত ৪ আগষ্ট একই গ্রামের আবু সাইদের সাথে প্রথমে বাকবিতন্ডা এবং পরে উভয় পক্ষের মাঝে সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে ইউসুফ আলী ও তার পুত্র মেহেদী হাসানসহ ৪জন গুরুতর আহত হন। এনিয়ে আহত ইউসুফ আলীর স্ত্রী মিষ্টি বেগম বাদী হয়ে ঘটনার দুইদিন পর গত ৬আগষ্ট আবু ছাইদ গংদের বিরুদ্ধে জামালপুরের কগনিজেন্স ম্যাজিস্ট্রেট আদালত মাদারগঞ্জ বরাবর একটি মামলা দায়ের করেন। এরই একপর্যায়ে আসামী আবু সাইদ এর নিকটাতœীয় ঘুঘুমারি গ্রামের বাসিন্দা দীর্ঘদিনের শয্যাশায়ী হৃদরোগী আবুল কালাম(৫৫) নিজ বাড়ীতে দ্বিতীয় দফা স্ট্রোক করেন। এঘটনায় আবু সাইদ গংরা আবুল কালামের দ্বিতীয় দফা স্ট্রোককে পূঁজি করে প্রতিপক্ষ ইউসুফ গংদের মিথ্যা মামলায় ফাঁসাতে পরিকল্পিতভাবে আবু সাইদ ও আবুল কালামকে মারধোরের মিথ্যা অভিযোগে গত ১০ আগষ্ট মাদারগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার ৩দিন পর গত ১৩ আগষ্ট স্ট্রোকের রোগী আবুল কালাম চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ওইদিনই আবু ছাইদ গংরা নিহতের পরিবারের ইচ্ছার বিরুদ্ধে একপ্রকার জোরকরেই তার লাশ জামালপুর মর্গে নিয়ে ময়না তদন্ত শেষে পারিবারিক গোরস্থানে লাশের দাফন সম্পন্ন করান। এরপর থেকেই আবু সাইদ গংরা তাদের স্থানীয় প্রতিপক্ষ ইউসুফ গংদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের অপচেষ্টা করছেন বলে এলাকাবাসীর মুখে মুখে চাউর হচ্ছে।

এ ব্যাপারে জামালপুর জেলা পরিষদ সদস্য ও মাদারগঞ্জের ঘুঘুমারি গ্রামের বাসিন্দা মোশারফ হোসেন বাদল জানান, ঘুঘুমারি গ্রামের কৃষক ইউসুফ আলীর একটি ছিপ জাল ছেড়া নিয়ে দু’পক্ষের মাঝে সংঘর্ষ ও পাল্টাপাল্টি মামলার ঘটনা একপ্রকার মিমাংসা করা হয়েছে। এব্যাপারে আরো বৈঠকে হবে। তবে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত হলেও আইনি জটিলতার কারণে আবুল কালামের লাশ ময়না তদন্ত করানো হয়েছে।

Ads