জামালপুরে তরুণ শিক্ষার্থীদের নিজস্ব অর্থায়নে ত্রাণ সামগ্রী বিতরণ
২০ আগস্ট ২০২০, ০৬:৩৮ পিএম
ছবি- প্রতিদিনের চিত্র
জামালপুরের ইসলামপুর উপজেলা সদর ইউনিয়নে কাঁচি হারা ও পঁচা বহলা দুইটি স্থানে তরুণ শিক্ষার্থীদের নিজ অর্থায়নে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে ।
গতকাল বুধবার বিকালে উপজেলার বন্যা দুর্গত ২২০ টি পরিবারের মাঝে ঢাকা "মানবতার পথ,, সমাজ কল্যাণ ছাত্র সংগঠন আয়োজনে হতদরিদ্র পরিবারকে শুকনো খাবার চিড়ামুড়ি বিস্কুট বাতাআশা স্যালাইন মাস্ক বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত সহযোগিতায় ছিলেন, ইসলামপুর উপজেলা শাখা জাতীয় পার্টির সদস্য সচিব জিল্লু রহমান বিপু, জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ফেরদৌস সরকার, জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক আব্দুস ছালাম ঘুনু, ঢাকা তরুণ শিক্ষার্থী "মানবতার পথ, সমাজ কল্যাণ ছাত্র সংগঠনের উদ্যেক্তা মোঃ ছাতা উজ্জামান বিজয়, আইয়ুব হোসন, শাহেদ ইফরান সাইম, রায়হান মোঃ সরকার, মাঈনুল হক প্রমূখ।
শিক্ষার্থীরা বক্তব্য বলেন, "ঢাকা তরুণ মানবতার পথ "সমাজ কল্যাণ ছাত্র সংগঠনের সদস্য গণ সর্বদাই গরিব হতদরিদ্র অসহায় মেহনতী মানুষের কল্যাণে জন্য আমরা কাজ করে যাবো, যতদিন বেঁচে থাকবে এ সংগঠন মানবতার সেবায় নিয়োজিত রাখবো ইনশাআল্লাহ। অরাজনৈতিক আমাদের সংগঠন আর্তনাদে কান্নায় মানবতার সেবায় দূরপাল্লায় এগিয়ে নিয়ে যেতে চাই।তারা আরো বলেন আমাদের সাথে যারা সহযোগিতা ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করি,তাদের সহযোগিতা ছাড়া আমাদের পক্ষে ত্রাণ দেওয়া সম্ভব ছিলনা,বিপু ভাই,ফেরদৌস ভাই, ঘুনু ভাই তাদের কাজ থেকে অভিজ্ঞতা নিয়ে ধন্য হয়েছি। তাদের সহযোগিতায় আল্লাহ অশেষ রহমতে সফলতার সহিত ত্রাণ সামগ্রী বিতরণ করতে পেরেছি।

















