আত্মহত্যা না, আমার মেয়েকে খুন করা হয়েছে

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২২ আগস্ট ২০২০, ০৪:১৭ পিএম


আত্মহত্যা না, আমার মেয়েকে খুন করা হয়েছে

ছবি- প্রতিদিনের চিত্র


আমার মেয়ে আত্বহত্যা করেনি, আমার মেয়েকে ওরা খুন করেছে । ওর মুখে গলায় আঘাতের চিহ্ন রয়েছে। নাক দিয়ে রক্ত ঝড়েছে। আমি আমার মেয়ের হত্যার বিচার চাই। আমি একজন মুক্তিযোদ্ধা আমার মেয়ের খুনের বিচার দেখে মরতে চাই। জামালপুরের মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ভবনে নিহত চিকিৎসক সুলতানা পারভিনের বাবা মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মকর্তা আলআউদ্দিন আজাদ আজ সাংবাদিক সম্মেলনে একথা বলেন।

জামালপুর প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনের করা হয়। চিকিৎসক সুলতানা পারভিনের বাবা আলাউদ্দিন, ছোট বোন মেরিনা পারভিন এবং ভগ্নিপতি সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে চিকিৎসক সুলতানা পারভিনের ছোট বোন মেরিনা পারভিন বলেন, আমার বোনের মৃত্যু নিয়ে নাটক সাজানো হচ্ছে। পরিবারের ধারণা চিকিৎসক সুলতানা পারভিনকে তার শ্বাশুড়ি ভাড়াটিয়া থুনিদের দিয়ে না হয় প্রতিপক্ষরা তাকে হত্যা করছে।
তিনি অভিযোগ করেন, চিকিৎসক সুলতানার মৃত্যুর পর স্বাস্থ্য বিভাগের কোন লোক তাদের সহযোগীতা করেনি। একজন ডাক্তারকে কি করে খোলা আকাশের নিচে পোষ্টমেটাম করা হয়েছে।

সে গরীরের ডাক্তার হিসাবে পরিচিত ছিল। তার প্রতিপক্ষ মেনে নিতে পারিনি।এই হত্যাকান্ডের সাথে স্বাস্থ্য বিভাগের কেউ জড়িত থাকতে পারে।
এই ঘটনায় হত্যা মামলা দায়ের করা হবে বলে জানান।

পুলিশ গত রোববার বিকেলে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক ভবনের চিকিৎসক সুলতানা পারভিনের কক্ষের দরজা ভেঙে তার বিছানায় পড়ে থাকা চিকিৎসকের লাশ দেখতে পায়।পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করে।পুলিশ তার কক্ষ থেকে ৫ টি প্যাথিডিন, একটি সিরিন্স, একটি নোটবুক এবং দুটি চিঠি উদ্ধার করে। তাঁর গ্রামের বাড়ি রাজশাহী জেলায় সদর উপজেলার পোষ্ট অফিসের গলি এলাকায়।

Ads