ইসলামপুর বেনুয়ার এমএইচ বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে ঘুষ বানিজ্য
১৯ সেপ্টেম্বর ২০২০, ০৪:০৯ পিএম
ছবি- প্রতিদিনের চিত্র
জামালপুরের ইসলামপুর উপজেলা বেনুয়ার চর এম,এইচ,উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি মাধ্যমে প্রধান শিক্ষক নিয়োগে ঘুষ বানিজ্যর অভিযোগ উঠেছে।
গতকাল শুক্রবার সরেজমিনে গিয়ে গোপন সূত্রে জানা যায়, নূরে আলম শাহিন বেনুয়ারচর এম এইচ উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে যোগদান করে শিক্ষকতা শুরু করলে কিছুদিন পর পরে তার প্রতিবেশী একই এলাকার স্থানীয় বাসিন্দা নারীদের সাথে ধর্ষণের কেলেঙ্কারি অভিযোগ, মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে। এমন পরিস্থিতিতে বাদী পক্ষ নূরে আলম শাহিন মাষ্টারের বিরুদ্ধে ২৬-০২-২০১৬ নারী ও শিশু নির্যাতন মামলা দায়ের হয়। মামলা চলমান অবস্থায় ১ম পর্ব নারী বাদীপক্ষ কে ২শতাং জমি ৭০হাজার টাকা, দ্বিতীয় নারীকে ২৪ শতাংশ জমি দিয়ে আপোষ মিমাংসা করে।
নূরে আলম শাহিন মাস্টারে নামে যত্রতত্র অভিযোগ, ফজলুল মাস্টারের বাড়ী জামে মসজিদ ফান্ডের ৯৩ হাজার টাকা আত্মসাৎ করে, স্কুলে শিক্ষার্থীদের ক্লাস না নিয়ে কোচিং বাণিজ্য করেছেন। একই স্কুলে সহকারী সিনিয়র শিক্ষক বর্তমান অত্র স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অরুণ মোদক নূরে আলম শাহিন মাষ্টারকে কোচিং বাণিজ্য বন্ধের বাধা দিলে প্রতিত্তোরে ক্ষিপ্ত হয়ে অরুণ মোদক মাষ্টারকে আঘাত করে। এ সকল বিষয়ে ম্যানেজিং কমিটি সভাপতি সামছুজ্জামান সুরুজ মাস্টার জানা সত্বেও ১৬ লক্ষ টাকা ঘুষ বিনিময়ে উচ্চ মাধ্যমিক বিদ্যালেয় প্রধান শিক্ষক পদে নিয়োগপ্রাপ্ত হন নূরে আলম শাহিন মাষ্টার।
বেনুয়ারচর এম এইচ উচ্চ বিদ্যালয়ে অনিয়ম দূর্নীতির অভিযোগ শিক্ষা প্রতিষ্ঠানে। ম্যানেজিং কমিটি গভর্নিং বডির বিরুদ্ধে অনিয়ম দূর্নীতি শেষ নেই। বিগত দিনে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে দূর্নীতির জাল সনদে শিক্ষক নিয়োগে আর্থিক দূর্নীতি অভিযোগে শিক্ষা প্রতিষ্ঠানের জবাবদিহিতা ম্যানেজিং কমিটির হাতে।
স্থানীয় শিক্ষার্থীদের অভিভাবকরা অভিযোগে বলেন শিক্ষক নিয়োগ পরিক্ষা বন্ধের দাবি জানিয়ে পূনরায় নিয়োগ ঘোষনা করা হোক।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অরুণ মোদক জানান আমি এখন পর্যন্ত শিক্ষক নিয়োগ পরিক্ষা কোন কাগজপত্র আমার হাতে আসেনি। রেজুলেশন থেকে শুরু করে প্রশ্ন পত্র সহ আবেদনকারী নূরে আলম শাহিন মাষ্টার সব কার্যক্রম চালিয়ে যাচ্ছে অভিযোগ পাওয়া যায়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফা আক্তার জানান শিক্ষক নিয়োগে সম্পূর্ণ ক্ষমতা স্কুল ম্যানেজিং কমিটির হাতে।
জামালপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইভা আক্তার জানান শিক্ষক নিয়োগ ঘুষ বানিজ্য বিষয়ে আমি কিছু জানিনা। আমার হাতে শিক্ষক নিয়োগে দূর্নীতির লিখিত অভিযোগ পেলে, তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

















