ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষ, নারী ও শিশুসহ নিহত ৭

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৩ জানুয়ারি ২০২১, ০৭:৪৭ পিএম


ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষ, নারী ও শিশুসহ নিহত ৭

ছবি- সংগৃহীত।

 

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের গাছতলা এলাকায় বাস-সিএনজি সংঘর্ষে নারী ও শিশুসহ সাতজন মৃত্যুবরণ করেছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ২জন। এখনো পর্যন্ত হতাহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

 

স্থানীয়রা জানান, দুপুরে নেত্রকোনা থেকে ঢাকাগামী শাহজালাল পরিবহনের একটি বাসের সাথে নেত্রকোনাগামী একটি সিএনজির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাতজন নিহত হন। নিহতদের মধ্যে সিএনজিচালকসহ তিনজন পুরুষ, তিনজন নারী ও এক শিশু।

 

আরো পড়ুন: কোন বিদ্রোহী আ:লীগ প্রার্থী আর নৌকায় চড়তে পারবেনা: খাগড়াছড়িতে নানক

 

এই সংঘর্ষের ঘটনা জানিয়ে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। উদ্ধারকাজ চলছে।

Ads