ইসলামপুর সাংবাদিক ব্যাক্তিবর্গের সাথে ধর্ম প্রতিমন্ত্রীর মত বিনিময়

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৯ ফেব্রুয়ারি ২০২১, ০৬:০২ পিএম


ইসলামপুর সাংবাদিক ব্যাক্তিবর্গের সাথে ধর্ম প্রতিমন্ত্রীর মত বিনিময়

ছবি- প্রতিদিনের চিত্র।

 

জামালপুরের ইসলামপুর উপজেলা  গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি সাংবাদিক ব্যাক্তিবর্গের সাথে মত বিনিময় সভা করেছেন ।

 

গতকাল সোমবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সম্মেলন কক্ষে নির্বাহী অফিসার এস এম মাজহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন,বিগত দিনে ইসলামপুরে নেতাকর্মীদে লক্ষ লক্ষ টাকা ব্যাংক লোন পাশ করে দিয়েছি অতীতের ইতিহাসে আছে কিনা জানিনা।মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা টিআর কাবিখা প্রকল্পের টাকা আমি বিফলে যেতে দেবনা, আমার নেতাকর্মীদের ও কিছু না দিয়ে নোয়াপাড়া হার গিলা যে বাঁধ নির্মাণ করেছি তা শ্রমিক দিয়ে করানো হয়েছে।সাংবাদিকদের উদ্দেশ্য বলেন,আমি আপনাদেরী সন্তান ভাই কারো চাচা,যদি আমি কোন ভুল করে থাকি সেটা বিবেচনায় সংবাদ প্রকাশ করবেন আর যদি আমি অন্যায় করে থাকি আপনারা যেভাবে সংবাদ প্রকাশ দরকার  তাই করবেন।তবে আপনার সাংবাদিকতা হিংসা না করে একত্রিত হয়ে একটি যায়গায় অবস্থানের প্রত্যাশা করি।

 

আরো পড়ুন: সিনেটে ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন শুরু হচ্ছে আজ

 

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন,বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট জামান আব্দুন নাছের বাবুল ,ছামাদ পারভেজ মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজে প্রিন্সপাল চার্লেস চৌধুরী,দৈনিক ইনকিলাবের জামালপুর প্রতিনিধি সাংবাদিক ফিরোজ খান লুহানী,দৈনিক পল্লী কন্ঠ সাংবাদিক  সামাদ, দৈনিক ভোরের কাগজ  সাংবাদিক  মুরাদুজ্জমান ,দৈনিক প্রতিদিনের চিত্র ও জাগোবাংলা টিভি জামালপুর প্রতিনিধি সাংবাদিক মশিউর রহমান টুটুল উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু,  ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিক গণ উপস্থিত ছিলেন।

Ads