ব্রীজের নিচে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করায় হুমকির মুখে কোটি টাকার সেতু

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৮ জুন ২০২১, ০৪:৪৬ পিএম


ব্রীজের নিচে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করায় হুমকির মুখে কোটি টাকার সেতু

ছবি- প্রতিদিনের চিত্র।

 

জামালপুরের ইসলামপুর উপজেলা বেনুয়ারচর হইতে ইসলামপুর রোডে প্রধান সড়ক চিনারচর এলাকায় ব্রীজের নিচে ড্রেজার মেশিন বসিয়ে অবাধে বালু উত্তোলন করেছেন ড্রেজার মালিক মান্নান বেপারী ।

 

মঙ্গলবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়,হুমকির মুখে রয়েছে কোটি টাকা ব্যয়ের নির্মিত ব্রীজ আবাদি জমি বসতভিটা ঘরবাড়ী,ভুক্তভোগী মামুনের ফসলি জমি বাড়ীঘর ব্রীজ রক্ষা বালু উত্তোলনের বন্ধের প্রতিবাদ করলে বিবাদী হান্নান বেপারী ছেলে  ট্রেজার মালিক মান্নানসহ তার ছেলে মাসুদ, মাহিন, স্ত্রী কোহিনুর, সমেজ উদ্দিন বেপারী ছেলে শাহাআলম গংরা বাদীর বাড়ীর নিকটে বিবাদীরা লাঠিসোঠা লইয়া আক্রমণ করিতে গেলে তাদের ডাক চিৎকারে আশেপাশে থাকা প্রতিবেশী হাসর বেপারী, মুক্তা বেপারী, সৈয়দ আলী বেপারী এগিয়ে আসলে বিবাদীগণরা পালিয়ে যায়।

 

অতপর বাদীপক্ষের ফসলি জমি বসতভিটা বাড়ীঘর প্রায় ২লক্ষ টাকা ক্ষতি সাধিত হয় ।এ প্রসঙ্গে ইসলামপুর থানায় গত ১৫জুন ২০২০ তারিখে একটি অভিযোগ দায়ের করেন হাশর বেপারী ছেলে মামুন বেপারী। উপরোক্ত বিষয়ে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ আপোষ মিমাংসা জন্য কয়েক দফা শালিসি বৈঠক হয়।বাদী পক্ষের ক্ষতিপূরণ দেওয়া কথা বলে, দীর্ঘ সময় পার করিয়া অস্বীকার করিতেছে। বর্তমানেও কিছু সময় ব্রীজের নিচে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধে বালু উত্তোলন করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে ড্রেজার মালিক আঃ হান্নান বেপারী ছেলে মান্নান বেপারী।কোনক্রমে বন্ধ করা যাচ্ছে না বালু উত্তোলন।

 

এলাকাবাসী আরও জানান, ব্রীজের নিচ থেকে ড্রেজার মেশিনে বালু উত্তোলনের বিষয়টি স্থানস্থানীয় প্রশাসন সহকারী ভূমি কমিশনার রোকনুজ্জামান নিকট বালু উত্তোলনের বন্ধের দাবি জানালে পদক্ষেপ নেবে বলে আশ্বাস দেন।পরবর্তী কোন পদক্ষেপ গ্রহণ করে নাই ।

 

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মোঃ জিন্নাহ কাছে জানা যায়,কিছুদিন আগে কয়েকদফা বিচার সালিশ হয়েছে, জমি মালিককে ক্ষতিপূরণ দিয়ে চেয়েছেন তা দিয়েছে কি না আমি জানিনা।

Ads