দেওয়ানগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হত্যার চেষ্টা
০৭ জুলাই ২০২১, ০৭:০৫ পিএম
ছবি- প্রতিদিনের চিত্র।
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা হাতি ভাঙ্গা ইউনিয়নের আমখাওয়া গ্রামে গ্রামীণ ব্যাংকের কর্মকর্তাকে হত্যার উদ্দেশ্য করে লোহার পাইপ দিয়ে পিটিয়ে রক্তাক্ত নীলা ফুলা জখম করে একদল দাঙ্গাবাজ দুষ্কৃতকারীরা। আহত অবস্থায় দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য ভর্তি করা হলে কর্মরত চিকিৎসক রাশেদুল জাহিদ (রিচাট) কে উন্নত চিকিৎসার জন্য জামালপুর সদরে পাঠিয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি আছেন। গত সোমবার (৫ জুলাই) বিকাল আনুমানিক ৫ টা ৩০ ঘটিকায় হাতি ভাঙ্গা ইউনিয়ন আধখাওয়া বাজারে কসমেটিকের দোকানের সামনে পাকা রাস্তায় ঘটনাটি ঘটে।
আহত রাশেদুল জাহিদ রিচাটের চাচা সোহরাব হোসেন বাদী হয়ে মঙ্গলবার (৬ জুলাই) দেওয়ানগঞ্জ থানায় ১০ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়,জায়গাজমি নিয়ে আহত ব্যক্তির চাচার পরিবারের সাথে ও বিবাদী আনাম মিয়া পরিবারের মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলিয়া আসিতেছিল।বাদী সোহরাব হোসেনের আবাদি ফসলের উপর দিয়ে ভ্যান,সাইকেল,কয়েকদিন যাবৎ যাতায়াত করিতেছিলেন,অতপর পাট খেত গরু ছাগল দিয়ে খাওয়াইয়া ক্ষতি সাধিত হচ্ছে,মঙ্গলবার সকালে বিবাদীদের সতর্ক করিতে গেলে গালিগালাজ করতে থাকে বিভিন্ন ভাবে হুমকি দমকি দিয়ে থাকেন,এরই জের ধরে ঘটনার দিন বিকালে বাদীর ভাতিজ গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা রাশেদুল জাহিদ(রিচাট)অসুস্থ্য সন্তানের ওষধ নিতে আমখায়া বাজারে আসেন,ওষুধ নিয়ে বাড়ীর উদ্দেশ্য রওনা হওয়ার পথে আধখাওয়া বাজারে উৎপেতে
থাকা আসামী গণ। ১। মৃত-আব্দুল লতিফের ছেলে আনাম মিয়া(৩৫),২।দুদু মিয়ার ছেলে (২২)রকিব,মৃত-আব্দুল লতিফের ছেলে ৩। আঃজলিল(৫২) ৪।দুলু মিয়া(৪৯) ৫।দুদু মিয়া(৪৫), দুলু মিয়ার ছেলে ৬।ওমর ফারুক (২৫), ৭।লিটন মিয়া (২১), ৮। রিপন মিয়া (১৮), ৯।দুদু মিয়ার স্ত্রী - রুপালী বেগম(৪০), ১০।আনামের স্ত্রী -রুপালী বেগম গংরা দ্যা লাঠিসোঁটা,রড় শাবল,লোহার পাইপ দিয়া লোকজ বলে মাঝে এলোপাথাড়ি ভাবে আক্রমণ করে উপরে চোয়লের মাটির একটি দাঁত ভেঙে মাটিতে পড়ে রক্তাক্ত নীলা ফুলা জখম করে, আহত রাশেদুল জাহিদ রিচাটের ডাক চিৎকারে আশেপাশে থাকা স্থানীয় লোকজন ইউপি সদস্য সহ এগিয়ে আসলে বিবাদীগণরা পালিয়ে যায়।
এলাকাবাসী জানান,আনাম সহ ৭/৮ জন রাশেদুল জাহিদ (রিচাট)কে গলা চেপে ধরে লোহার রড় পাইপ দিয়ে হত্যার উদ্দেশে সন্ত্রাসী হামলা চালিয়েছে বাজারে থাকা ইউপি মেম্বার সহ স্থানীয় জনগণ এগিয়ে এসে রিচাটকে সদ্দার করে দুত চিকিৎসার জন্য দেওয়ানগঞ্জ হাসপাতালে পাঠানো হয়।হামলাকারী দের সর্বোচ্চ শাস্তি দাবি জানাচ্ছি।
অত্র ইউপি সদস্য আবুল হোসেন সোনাহার ও ইউপি আব্দুল জলিল জানান,অতর্কিত ভাবে রিচাটের উপর ৭/৮ হামলা করে,নিরীহ মানুষটির উপর হামলার তীব্র নিন্দ্রা প্রতিবাদ জানাই,এমন সন্ত্রাসী কার্যক্রম ব্যক্তির আইনের আওতায় এনে শাস্তি দাবি জানাচ্ছি।
শিক্ষক রুহুল আমিন জানান,রাশেদুল জাহিদ রিচাট একজন সৎ উত্তম ব্যক্তি, সে এই এলাকা উন্নয়ন মূলক প্রতিষ্ঠান সহ জন সেবার কাজে নিয়োজিত থাকে।তার চরিত্রে কোন দাগ নেই। আমারা এলাকাবাসী সন্তুষ্ট। তাঁর উপর সন্ত্রাসী হামলা এটা কেউ মেনে নেবেনা।তাই আনাম, রকিব, দুদু, দুলু,জলিল,রাশেদুল জাহিদ রিচাটকে জীবনের তরে শেষ করে দেবে বলে গলায় চিপা দিয়ে হত্যা করতে চেয়েছিল।তাই দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি জানান।
দেওয়ানগঞ্জ থানা অফিসার ইনচার্জ মহব্বত আলী জানান,অভিযোগ তদন্তের সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

















