জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দীন বাবলুর মৃত্যুতে দোয়া মাহফিল

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৪ অক্টোবর ২০২১, ০৩:৫০ পিএম


জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দীন বাবলুর মৃত্যুতে দোয়া মাহফিল

ছবি- প্রতিদিনের চিত্র।

 

জাতীয় পার্টির মহাসচিব, সাবেক সফল মন্ত্রী ডাকসু সাবেক  জিএস চট্রগ্রামের বার বার নির্বাচিত সংসদ সদস্য জিয়াউদ্দীন বাবলুর অকাল মৃত্যুতে গভীর শোকাহত সম্ভ্রান্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জাতীয় মৎজীবি পার্টি জামালপুর জেলা শাখা ও ইসলামপুর উপজেলা জাতীয় পার্টি।

 

গতকাল রবিবার বিকালে ইসলামপুর উপজেলা জাতীয় পার্টির হলরুমে জামালপুর জেলা জাতীয় পার্টির সদস্য ও মৎসজীবি পার্টির সভাপতি আকরাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা মৎসজীবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজুর রহমান ফকির।


অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় মৎসজীবি পার্টির সাংগঠনিক সম্পাদক জিল্লু রহমান বিপু,জামালপুর জেলা শাখা মৎসজীবি পার্টির সহ-সভাপতি শাহাব উদ্দীন,জাতীয় মৎসজীবি পার্টির জামালপুর জেলা শাখা সাধারণ সম্পাদক ফেরদৌস সরকার,জামালপুর জেলা শাখা জাতীয় মাৎসজীবি পার্টির সাংগঠনিক সম্পাদক ইমান আলী সাজু,জামালপুর জেলা শাখা সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারিছ,জামালপুর জেলা পার্টির সদস্য হারুনুর রশিদ,ইসলামপুর উপজেলা শাখা জাতীয় সেচ্ছা সেবক পার্টির সভাপতি জুয়েল সরকার, সেচ্ছা সেবক পার্টির সাধারণ সম্পাদক ছাইদুর রহমান, জামালপুর জেলা মৎসজীবি পার্টির ও ইসলামপুর উপজেলা জাতীয় পার্টির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন।

 

আলোচনা শেষে জিয়াউদ্দীন বাবলু বিদেহী আত্মার মাগফেরাত কামনায় সূরা ফাতেহা পাঠ দোয়া মাহফিল জীবিত পরিবারে প্রতি  দীর্ঘায়ু কামনা করেন।

Ads