ইসলামপুরে বীর নিবাস নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৮ ডিসেম্বর ২০২১, ০৭:২৮ পিএম


ইসলামপুরে বীর নিবাস নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।

 

মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জামালপুরের ইসলামপুর ৭ ডিসেম্বর মুক্ত দিবসে বীর মুক্তিযোদ্ধাদের আবাসন “বীর নিবাস” নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি।

 

উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ইসলামপুর পলবান্ধা ইউনিয়নে চর বাটিকামারী গ্রামে বীর মুক্তযোদ্ধা আমজাদ আলী’র “বীর নিবাস” নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের অর্থায়নে রাজিব এন্ড ব্রার্দাস ঠিকাদারী প্রতিষ্ঠানের উপজেলায় ১২টি বীর নিবাস নির্মাণ হবে।

 

ইসলামপুরের মাটি পাকহানাদার মুক্ত দিবসে  বর্ণাঢ্য  র‌্যালী ও আলোচনা সভায় অংশ গ্রহন করনে র্ধম প্রতমিন্ত্রী। এ সময় উপস্থতি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান  এস,এম,এ্যাডভোকেট জামাল আব্দুন নাসের বাবুল, ইসলামপুর উপজেলা সাবেক কমান্ডার মানিকুল ইসলাম মানিক, বীর মুক্তিযোদ্ধা শাহাদাৎ হোসেন স্বাধীন ডিহিদার, উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমানসহ প্রশাসনিক কর্মকর্তা সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

 

১৯৭১সালের ৭ ডিসেম্বর ইসলামপুরের মাটি পাকহানাদার মুক্ত হয়েছে। ৭ ডিসেম্বর মাসে বাঙালী জাতির গৌরবের অতীতকে স্মরণ করার মাস। ১৯৭১ সালের এদিনে হাজার মুক্তিকামী ছাত্র জনতা আনন্দ উল্লাসে মধ্যে দিয়ে ইসলামপুর থানা চত্বরে জালাল কোম্পানী কমান্ডার প্রয়াত শাহ মোহাম্মদ জালাল উদ্দিন স্বাধীনতার প্রথম বিজয় পতাকা উত্তোলন করেন।

Ads