ইসলামপুরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী পালিত
০৮ আগস্ট ২০২২, ০৬:২৮ পিএম
ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।
জামালপুরের ইসলামপুরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (৮আগষ্ট) সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ জন্মবার্ষিকী পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ ফরিদুল হক খান দুলাল ,এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তানভীর হাসান রুমানের সভাপতিত্বে জন্মবার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আরশাফ আলী, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আমিনুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা এ এল এম রেদোয়ান, সহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য মোহাম্মদ কামরুজ্জামান, অফিসার ইনচার্জ মাজেদুর রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,মৎস্য কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফারুক আল ফয়সাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মেহেদী হাসান টিটু।
পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল সদস্যের আত্মার মাগফেরাত কামনা করে মুনাজাত অনুষ্ঠিত হয়।
মহিলা বিষয়ক অধিদপ্তরের অর্থায়নে সাতজন কর্মজীবী মহিলাকে সেলাই মেশিন বিতরণ এবং চারজনকে দুই হাজার টাকার চেক বিতরণ করা হয়।

















