মুজাহিদ রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করবেন

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০১ অক্টোবর ২০১৫, ০১:২৬ এএম


মুজাহিদ রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করবেন

নিজস্ব পতিনিধি :: মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করবেন।

আজ বুধবার বিকেলে আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। একই সঙ্গে মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর আপিলের পূর্ণাঙ্গ রায়ও প্রকাশিত হয়েছে।

মোহাম্মদ মুজাহিদের আইনজীবী শিশির মনির জানিয়েছেন, আমরা রিভিউ আবেদন করব। আশা করছি আলী আহসান মোহাম্মদ মুজাহিদ খালাস পাবেন।

পূর্ণাঙ্গ রায় প্রকাশের ১৫ দিনের মধ্যে রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করার সুযোগ পাবেন তারা।

Ads