সহকারী শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৮ অক্টোবর ২০১৫, ০৬:১৫ পিএম


সহকারী শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার

প্রতিদিনের চিত্র ডেস্ক :: সরকারের অনর অবস্থান এবং প্রাথমিক শিক্ষকদের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে নির্দেশনার পর আন্দোলন থেকে সরে দাঁড়িয়েছে আন্দোলন রত সহকারী শিক্ষকরা। এক পর্যায়ে শিক্ষকরা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমানের দ্বারস্থ হন।

আজ সকাল বৃহস্পতিবার মিন্টো রোডে মন্ত্রীর বাস ভবনে গুরুত্বপূর্ণ বৈঠকে শিক্ষকদের দাবির বিষয়টি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বেতন বৈষম্য নিরসন সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে উত্থাপন করার আশ্বাস দেন। মন্ত্রী মহোদয়ের আশ্বাসে শিক্ষকরা তাদের আন্দোলন প্রত্যাহ‍ার করে নিয়েছেন।

প্রাথমিক সহকারী শিক্ষকরা তাদের ছয় দফা দাবিতে বেশ কিছু দিন ধরে কর্ম বিরতি, ক্লাস বর্জনসহ নানা কর্মসূচি পালন করে আসছে।

Ads