পবিত্র ঈদুল আযহা নির্ধারণ ২৫ সেপ্টেম্বর

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৫ সেপ্টেম্বর ২০১৫, ০৩:৫৬ এএম


পবিত্র ঈদুল আযহা নির্ধারণ ২৫ সেপ্টেম্বর

প্রতিদিনের চিত্র ডেক্স

বাংলাদেশে  আসছে ২৫ সেপ্টেম্বর পবিত্র ঈদুল আযহা উদযাপিত হতে যাচ্ছে। বায়তুল মোকাররম মসজিদে গত সোমবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ সংবাদ ঘোষনা দেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক জনাব- সামীম মোহাম্মদ আফজাল। তবে তিনি জানিয়েছেন আকাশে কোথাও চাদঁ দেখা যায়নি। চাদঁ না দেখতে না পাওয়ায় চাদঁ দেখা কমিটি আগামী রোজ বুধবার থেকে ইসলামী বর্ষের সর্বশেষ মাস জিলহজ্ব মাস গণনা শুরু করতে যাচ্ছে। পবিত্র মাসটির প্রথম দশক অত্যন্ত বরকতময় ও গুরুত্বপূর্ণ। এ দশকের রজনীগুলো মুসলিম উম্মাহর জন্য নেকি ও পূণ্য অর্জনের শেষ মৌসুম বলা চলে। আল্লাহ প্রদত্ত এ সুযোগের সদ্ব্যবহারের মাধ্যমে পরকালের পাথেয় সংগ্রহ করা মুসলমানদের দায়িত্ব। তাই মুসলিম উম্মা দায়িত্ববোধ থেকে এ সময়ে  ঈদুল আযহা উদযাপন করে। ইনশাহ্আল্লাহ বাংলাদেশে ২৫ সেপ্টেম্বর শুক্রবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

Ads