বিশ্বের অসহিষ্ণু দেশের তালিকায় বাংলাদেশের নাম তৃতীয় স্থানে
২৬ নভেম্বর ২০১৫, ০৭:০৪ পিএম
প্রতিদিনের চিত্র ডেস্ক :: সুইডেনের অর্থনীতিবিদদের পরিচালিত এক জরিপের তথ্য অনুযায়ী বিশ্বের সবচেয়ে অসহিষ্ণু দেশের তালিকায় বাংলাদেশের নাম তৃতীয় স্থানে উঠে এসেছে। এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ দৈনিক ট্রেলিগ্রাফ।
এই প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের সবচেয়ে অসহিষ্ণু দেশের তালিকায় প্রথমে আছে ভারত। এরপর জর্ডান ও বাংলাদেশ। আর সবচেয়ে সহিষ্ণু দেশের মর্যাদা পেয়েছে ব্রিটেন।
জরিপটিতে বিশ্বের ৮০টির বেশি দেশের উত্তরদাতাদের কাছে জানতে চাওয়া হয় যে তারা কোন ধরনের লোকদের প্রতিবেশি হিসেবে চান না।
জবাবে ভারত, বাংলাদেশ এবং হংকংয়ের ৪০ ভাগের বেশি উত্তরদাতা জানান, তারা ভিন্ন জাতির বা বর্ণের কাউকে প্রতিবেশি হিসেবে চান না।
জরিপে বলা হয়েছে, ভারতের ৪৩ দশমিক ৫ শতাংশ লোক বলেছে, তার ভিন্ন জাত বা বর্ণের প্রতিবেশী হিসেবে দেখতে চান না। জর্ডানে এই সংখ্যা ৫১ দশমিক ৫ এবং হংকং ও বাংলাদেশ ৭০ শতাংশ।






























