বাংলাদেশে সুশাসনের সমস্যা অনেক গভীর
০৫ ডিসেম্বর ২০১৫, ১০:৫৪ পিএম
প্রতিদিনের চিত্র ডেস্ক :: বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের সভাপতি ড. আকবর আলী খান বলেন, বাংলাদেশে সুশাসনের সমস্যা অনেক গভীর। বাংলাদেশ হল এমন একটি দেশ যেখানে দুর্নীতি করার পরও ব্যবস্থা নেয়া হয় না। সব জায়গায় দুর্নীতি ছড়িয়ে পড়েছে। দুর্নীতির সমস্যা রাতারাতি সমাধান করা সম্ভব নয়।
রাজধানীর ধানমন্ডির রাইডাস সেন্টারে টিআইবি আয়োজিক এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসময় আকবর আলী খান গণমাধ্যমের অনেক সফলতার দিক তুলে ধরে বলেন, বাংলাদেশে গণমাধ্যমের যে অর্জন তা গর্ব করার মতো। তাদের উল্লেখ করার মতো অনেক সফলতা আছে।





























