বিজয়ের রঙে সজ্জ্বিত রাজধানী
১৫ ডিসেম্বর ২০১৫, ০৫:২৬ পিএম
ছবি-সংগৃহীত
স্বাধীনতা মহান বিজয় দিবস আজ সকলের দরজায় এসে কড়া নাড়ছে, এবং মনে করিয়ে দিচ্ছে অনেক কষ্টের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ। আজ মঙ্গলবার দিনগত রাতের প্রথম প্রহরে বিজয় উলাসে মেতে উঠবেন দেশবাসী। বিজয় দিবস উপলক্ষে দেশব্যাপী চলছে নানা আয়োজন।
বিজয় দিবসের নানা রঙের আলোক-সজ্জ্বা নগরীর বিভিন্ন সড়ক ও বিভিন্ন স্থাপনায় লাল, নীল, সবুজসহ রং-বেরংয়ের বাতি জ্বলছে। শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও বারডেম হাসপাতালে দেখা গেল বিভিন্ন রঙের আলোর পসরা। এ আয়োজনের প্রস্তুতি বেশ আগে থেকেই শুরু হয়েছে।
মতিঝিল শাপলা চত্বরে ঢুঁ মারতেই চোখে পড়লো বিভিন্ন ব্যাংক ও বাণিজ্যিক ভবনের আলোক সজ্জ্বা। হাইকোর্টের সামনে বিভিন্ন সড়কের মাঝখান দিয়েও জ্বলছে বাহারি বাতি। যেন সবার বিজয়ের আনন্দে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন।






























