১৪টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

১১ নভেম্বর ২০২৩, ০৯:৩৪ পিএম


১৪টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ছবি- সংগৃহীত।

 

ক্সবাজার জেলায় শেষ হওয়া ১৪টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ৪টি নতুন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১১ নভেম্বর) বিকেল পৌনে ৪টায় তিনি এগুলোর উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

 

এর আগে সকালে সমুদ্রের শহরে গিয়ে চট্টগ্রাম (দোহাজারী)-কক্সবাজার রেলপথের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন করেন সেখানে স্থাপিত আইকনিক রেল স্টেশনও।

 

দুপুর ১টায় উদ্বোধনের পর আইকনিক রেলস্টেশনের টিকিট কাউন্টার থেকে ১টা ২১মিনিটে টিকিট কাটেন প্রধানমন্ত্রী। এরপর সবুজ পতাকা উড়িয়ে প্রধানমন্ত্রীর হুইসেল বাজানোর মাধ্যমে ১টা ২৭ মিনিটে কক্সবাজার থেকে রামুর উদ্দেশে ছেড়ে যায় একটি ট্রেন।
 

Ads