খোদার দরবারে ফরিয়াদ চোখের পানিতে

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৭ জানুয়ারি ২০১৬, ০৯:২০ পিএম


খোদার দরবারে ফরিয়াদ চোখের পানিতে

প্রতিদিনের চিত্র ডেস্ক :: টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে লাখো মুসলি­র চোখের পানিতে খোদার দরবারে ফরিয়াদ জানিয়ে আখেরি মোনাজাত শেষ হয়েছে। এ সময় সৃষ্টিকর্তার কাছে বিশ্ব উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি প্রত্যাশা করা হয়।

রোববার ১৭ জানুয়ারি বেলা ১১টা ০৫ মিনিটে মোনাজাত শুরু হয়ে ১১টা ৩৩ মিনিটে শেষ হয়। ২৮ মিনিট স্থায়ী আখেরি মোনাজাত চলাকালে ইজতেমাস্থল ও আশপাশ এলাকা ‘আমিন’-‘আমিন’ ধ্বনিতে প্রকম্পিত হয়ে ওঠে। অনেকে টেলিভিশন পর্দায় ইজতেমার প্রাঙ্গণের সঙ্গে একাত্ম হয়ে এ মোনাজাতে অংশ নেন।

মোনাজাত পরিচালনা করেন বিশ্ব তাবলীগ জামাতের শীর্ষস্থানীয় ভারতের মাওলানা মোহাম্মদ সা’দ। এই মোনাজাতের মাধ্যমে শেষ হলো এবারের ৫১তম বিশ্ব ইজতেমা। এতে দেশ-বিদেশের ৩০ লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলি­ অংশ নিয়েছেন বলে আয়োজকদের ধারণা।

তুরাগ তীরে বিশ্ব ইজতেমার ময়দানে প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও আখেরি মোনাজাতে লাখো মুসলি­র ঢল নামে।

মোনাজাতে লাখো মুসলি­ যার যার চাওয়া-পাওয়া নিয়ে ফরিয়াদ জানান খোদার দরবারে। আত্মশুদ্ধি ও নিজ গুণাহ মাফের পাশাপাশি দুনিয়ার সব বালা-মুসিবত থেকে হেফাজত করার জন্য দুই হাত তুলে মহান আল­াহর দরবারে রহমত প্রার্থনা করা হয়।

এ সময় 'আমিন’, ‘আল­াহুম্মা আমিন' ধ্বনিতে আকাশ-বাতাস মুখরিত হয়ে ওঠে। দয়াময় আল­াহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের আশায় লাখো মুসলি­ আকুতি জানান।

 

Ads