দেশে ৬৮ শতাংশ মানুষ তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৫ জানুয়ারি ২০১৬, ১০:৪৫ পিএম


দেশে ৬৮ শতাংশ মানুষ তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে

প্রতিদিনের চিত্র ডেস্ক :: দেশের ৬৮ শতাংশ মানুষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পক্ষে মত দিয়েছেন। আর এর বিপক্ষে অবস্থান নিয়েছেন ২৩ শতাংশ।

আজ সোমবার জরিপের ফলাফল সম্পর্কে জানা গেছে গত বছরের ৩০ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত জরিপটি পরিচালনা করে মার্কেটিং গবেষণা প্রতিষ্ঠান নিয়েলসেন-বাংলাদেশ। তত্ত্বাবধান করে গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনারস ও ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই)।

জরিপে একটি প্রশ্ন ছিল, আগামী সংসদ নির্বাচনে আগে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনা কি উচিত?

এতে ৬৮ শতাংশ মানুষ জবাব দেন ‘হ্যাঁ’ এবং ২৩ শতাংশ উত্তর দেন ‘না’। আর ৯ শতাংশ মানুষ কোনো উত্তর দেননি বা এ বিষয়ে তাঁরা জানেন না বলে জানিয়েছেন। এ হিসাব ২০১৫ সালের নভেম্বর মাসের।

২০১৫ সালের জুনে একই প্রশ্নে ‘হ্যাঁ’ জবাব ছিল ৬৭ শতাংশ। ‘না’ জবাব ছিল ২২ শতাংশ। কোনো উত্তর দেননি বা এ বিষয়ে তাঁরা জানেন না বলে জানান ১১ শতাংশ।

Ads