মাটি খুঁড়ে ২২ হাজার গুলি উদ্ধার।। র্যাব-৫
০১ ফেব্রুয়ারি ২০১৬, ০৭:৩১ পিএম
প্রতিদিনের চিত্র ডেস্ক :: র্যাব-৫ সদস্যরা জেলার নালিতাবাড়ির ভুরুঙ্গা কালাপানি এলাকায় মাটি খুঁড়ে এসএমজি ও এলএমজির প্রায় ২২ হাজার গুলি উদ্ধার করেছে ।
আজ সোমবার সকাল ৮টার দিকে শুরু হয় র্যাবের এ অভিযান। দুপুরের দিকে এসব গুলি উদ্ধার করা হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযান এখনো অব্যহত আছে। এ পর্যন্ত এসএমজি ও এলএমজির ২২ হাজারের বেশি গুলি উদ্ধার করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল ওয়ারীশ। তবে কারা এসব গুলি কী উদ্দেশ্যে কে রেখেছে তা জানা যায়নি।





























