রামু থানা পুলিশের অভিযানে ইয়াবা-মদসহ দুই কারবারি আটক
১৭ অক্টোবর ২০২৪, ০৯:০৯ পিএম
চিত্র -মাদকসহ দুই মাদক কারবারি আটক
কক্সবাজারের রামু থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২ মাদক কারবারীকে আটক করেছে রামু থানা পুলিশ।
বুধবার (১৬ অক্টোবর) রাতে রামু থানার ইনচার্জ ইমন কান্তি চৌধুরীর নির্দেশানায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে রামু ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের মন্ডল পাড়া ৪ নং ওয়ার্ড চৌমহনী ষ্টেশন কক্সঃ লাইন বাস স্ট্যান্ডের দক্ষিণ পাশে জনতা রেষ্টুরেন্টের সামনে একটি সিএনজি তল্লাশী করে ২হাজার পিস ইয়াবা সহ মতিউর রহমান নামক এক মাদক কারবারিকে আটক করা হয়।এসময় জিয়াবুল হক নামক আরেক মাদক কারবারি পালিয়ে যায়।
অন্যদিকে রামুর কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের পশ্চিম মনিরঝিলের ১নং ওয়ার্ডস্থ রাবার ড্রাম নামক কাঁচা রাস্তার মুখে অভিযান পরিচালনা করলে বিক্রির উদ্দেশ্যে রাখা ৪০ লিটার চোলাইমদ সহ আটক করা হয় ফয়েজ আহামদ নামক একজন মাদক কারবারীকে।
আটককৃতরা হলেন, পিএম খালী ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের তোঁতকখালী সিকদার পাড়ার মৃতঃ গোলাম রহমানের সন্তান মতিউর রহমান। অন্যজন রামু থানার রাজারকুল ইউনিয়ন পরিষদের ৪ নং ভিলেজার পাড়া ছৈয়দুর রহমানের সন্তান ফয়েজ আহামদ।
জানা যায়, আটক মতিউর রহমান ও ফয়েজ আহামদ দীর্ঘদিন ধরে মাদককারবারের সাথে জড়িত। তাদের বিরুদ্ধে একাধিক মাদক কারবারের অভিযোগ রয়েছে। তারা দীর্ঘদিন ধরে কক্সবাজারের বিভিন্ন অঞ্চল থেকে এই মাদক সংগ্রহ করে প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে সাধারণ মানুষের কাছে বিক্রি করে আসছিলো।
আটকের বিষয়টি নিশ্চিত করেন রামু থানার অফিসার ইনচার্জ ইমন কান্তি চৌধুরী।তিনি বলেন,দেশের চলমান পরিস্থিতিকে কাজে লাগিয়ে মাদক কারবারীরা যাতে মাথাচড়া দিয়ে উঠতে না পারে তারই ধারাবাহিকতায় দেশব্যাপী চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে পরিচালিত অভিযানে এই ২ জন মাদক কারবারীকে আটক করা হয়। আটক মাদক কারবারী মতিউর রহমান, ফয়েজ আহামদ ও পলাতক জিয়াবুল হকের বিরুদ্ধে রামু থানায় মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হবে।


















