এক বৈঠকেই সাড়ে ৫ লাখ টাকা আপ্যায়ন

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৯ ফেব্রুয়ারি ২০১৬, ০৬:৪৬ পিএম


এক বৈঠকেই সাড়ে ৫ লাখ টাকা আপ্যায়ন

প্রতিদিনের চিত্র ডেস্ক :: নির্বাচন কমিশন ইসি বিভিন্ন সংস্থার সঙ্গে একটি বৈঠকে বসে সাড়ে পাঁচ লাখ টাকা আপ্যায়ন ব্যয় করেছে । আর এ নিয়ে ব্যাপক আপত্তি জানিয়েছে অডিট অধিদফতর।
 
২০১৩ সালের ২০ ডিসেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসি মিলনায়তনে আইন-শৃঙ্খলা সভা করেছিলো নির্বাচন কমিশন ইসি। দশম সংসদ নির্বাচনের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ওই বৈঠকে বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও ইসি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
ওই বৈঠকে উপস্থিত কর্মকর্তা হিসেবে ৪০০ জনকে আপ্যায়ন করে ইসি। জনপ্রতি ১ হাজার ২৩৫ টাকা ব্যয় করা হয়েছে। ভ্যাটসহ যা দাঁড়িয়েছে ৫ লাখ ৫২ হাজার ৬০৭ টাকায়।
 
সম্প্রতি স্থানীয় ও রাজস্ব অডিট অফিস ইসির এ ব্যয় বিধিবহির্ভূত বলে আপত্তি জানিয়েছে। কর্তৃপক্ষটির পাঠানো চিঠিতে বলা হয়েছে- বিধি ও সরকারি আদেশ না থাকা সত্তে¡ও আইন-শৃঙ্খলা সভায় আপ্যায়ন বাবদ জনপ্রতি ১ হাজার ২৩৫ টাকা হিসাবে ৪০০ জনের জন্য ভ্যাট সহ ৫ লাখ ৫২ হাজার ৬০৭ টাকা ব্যয় করা হয়েছে।

Ads