ইসলামপুরে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মশিউর রহমান টুটুল

২৮ অক্টোবর ২০২৪, ০১:১০ পিএম


ইসলামপুরে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


জামালপুরের ইসলামপুরে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রবিবার(২৭অক্টোবর)বিকালে পৌর যুবদলের উদ্যোগে জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী পরিষদ সচিব ও চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এ এস এম আঃ হালিম। 

পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মনির খান লোহানীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি নবী নেওয়াজ খান লোহানী বিপুল, সাবেক উপজেলা বিএনপি'র শ্রম বিষয়ক সম্পাদক মামুনুল রশিদ মিন্টু, সাবেক কোষাধক্ষ্য বাবলু মন্ডল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাকিউল ইসলাম তিব্বত, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম, পৌর যুবদলের সাবেক সভাপতি এজিএস আতিকুর রহমান শাহিন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সাখাওয়াত হোসেন সুজনসহ আরো অনেকে।

 

Ads