বিএসএমএমইউ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হবে গবেষণা, শিক্ষা ও চিকিৎসার নতুন দিগন্ত: ভিসি

নয়ন তারা

১৬ ডিসেম্বর ২০২৪, ০৬:১০ পিএম


বিএসএমএমইউ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হবে গবেষণা, শিক্ষা ও চিকিৎসার নতুন দিগন্ত: ভিসি

 

বিএসএমএমইউ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হবে গবেষণা, শিক্ষা ও চিকিৎসার নতুন দিগন্ত বিজয় দিবসে আমাদের অঙ্গীকার বললেন,  বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম।

আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষে নিজস্বভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন, সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্বেচ্ছায় রক্তদান ও বৃক্ষরোপণ, কেন্দ্রীয় জামে মসজিদে বাদ জোহর দোয়া-মোনাজতসহ বিভিন্ন কর্মসূচীতে বক্তব্য দেওয়ার সময় তিনি এই কথা বলেন।

এই দিবস উপলক্ষে রোগী ও বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত হয়ে যেসকল ছাত্র-জনতা বিএসএমএমইউতে চিকিৎসাধীন রয়েছেন তাদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

বিএসএমএমইউর ট্রান্সফিউশন মেডিসিন বিভাগ আয়োজিত রক্তদান কর্মসূচীর প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন- প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মোঃ সায়েদুর রহমান। এবং প্রধান অতিথি হিসেবে বিএসএমএমইউ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন। এরপর তিনি বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে ছাত্রসহ আহত যে সকল রোগীরা বিএসএমএমইউতে চিকিৎসাধীন রয়েছেন তাদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করেন।

বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার, প্রক্টর ডা. শেখ ফরহাদ, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মোঃ রেজাউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।  

এদিকে সাভার জাতীয় স্মৃতিসৌধে উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্ট ছাত্রছাত্রী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ পুষ্পস্তবক অপর্ণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। সেখানে মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম, বিজয় দিবসকে জাতির শ্রেষ্ঠ অর্জন হিসেবে উল্লেখ করে বলেন, মহান বিজয় দিবসের অঙ্গীকার, মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হবে গবেষণা, শিক্ষা ও চিকিৎসার নতুন দিগন্ত, লক্ষ্য হবে আন্তর্জাতিক মান অর্জন। এই অঙ্গীকার বাস্তবায়ন ও লক্ষ্য পূরণে প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করতে হবে। মাননীয় উপাচার্য এসময়  বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যূত্থানে নিহতদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং আহতদের আশু আরোগ্য কামনা করেন।  

জাতীয় এ কর্মসূচীতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মোঃ সায়েদুর রহমান, উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, ডিন অধ্যাপক ডা. মোঃ রুহুল আমিন, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম, প্রক্টর ডা. শেখ ফরহাদ, অধ্যাপক ডা. আমিন লুৎফুল কবীর, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মোঃ রেজাউর রহমান, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ডা. এরফানুল হক সিদ্দিকী, অতিরিক্ত রেজিস্ট্রার ডা. মোঃ দেলোয়ার হোসেন টিটো, সহকারী প্রক্টর ডা. শাহরিয়ার শামস লস্কর, সহকারী প্রক্টর ডা. মোঃ আদনান হাসান মাসুদ, অতিরিক্ত পরিচালক (সুপার স্পেশালাইজড হাসপাতাল) ডা. মোঃ শহীদুল হাসান, মাননীয় উপাচার্য মহোদয়ের একান্ত সচিব ডা. মোঃ রহুল কুদ্দুস বিপ্লব, মিডিয়া সেলের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ডা. সাইফুল আজম রঞ্জু, ডা. আকবর হোসাইন, কর্মকর্তা সাবিনা ইয়াসমিন, মোঃ ইয়াহিয়া খান, মোঃ নাসির উদ্দিন ভূঁইয়া, মোঃ লুৎফর রহমান, মোঃ হুমায়ুন কবীর, শামীম আহমেদ প্রমুখসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্রছাত্রী, চিকিৎসক, কর্মকর্তা, নার্স, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। 

 

Ads