রবিবার থেকে যেসব এলাকা অনির্দিষ্ট কালের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৭ মে ২০২৫, ০৮:৫৩ পিএম


রবিবার থেকে যেসব এলাকা অনির্দিষ্ট কালের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ


রাজধানী ঢাকায় আগামীকাল রবিবার থেকে কচুক্ষেত সড়ক, বিজয় স্বরণী হতে প্রধান উপদেষ্টার কার্যালয় হয়ে বীরশ্রেষ্ঠ শহীদ জাহাঙ্গীর গেট সংলগ্ন এলাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় সকল প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হয়েছে।
 

শনিবার (১৭ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলেএ আদেশ জারি করা হয়।
 

এছাড়া বিএএফ শাহীন কলেজ হতে মহাখালী ফ্লাইওভার সংলগ্ন এলাকা, সৈনিক ক্লাব মোড়, ভাষানটেক, মাটিকাটা, ইসিবি চত্ত্বর তৎসংলগ্ন এলাকাও রয়েছে।

 

Ads