এনবিআর কর্মকর্তাদের সঙ্গে মঙ্গলবার বৈঠক করবেন অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

১৮ মে ২০২৫, ০৪:২৬ পিএম


এনবিআর কর্মকর্তাদের সঙ্গে মঙ্গলবার বৈঠক করবেন অর্থ উপদেষ্টা

 

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে দুটি বিভাগ গঠনে অধ্যাদেশ জারির ফলে সৃষ্ট জটিলতা নিরসনে বৈঠক করবেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

আগামী মঙ্গলবার (২০ মে) বেলা সাড়ে তিনটায় মন্ত্রণালয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হবে বলে এনবিআরের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। তবে বৈঠকে এনবিআরের কোন কোন কর্মকর্তা অংশ নিবেন তা চূড়ান্ত হয়নি।

এদিকে এনবিআর বিলুপ্তিতে অধ্যাদেশ বাতিলের দাবিতে আজ রবিবার চতুর্থ দিনের মতো কলম বিরতি কর্মসূচি পালন করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। কর্মসূচির কারণে এনবিআরের কার্যক্রমে স্থবিরতা তৈরি হয়েছে।

 

Ads