আরপিও সংশোধন, জারি হল করে অধ্যাদেশ

মোঃ আলী আহসান রবি, বিশেষ প্রতিনিধি

০৪ নভেম্বর ২০২৫, ০৯:১৮ এএম


আরপিও সংশোধন, জারি হল করে অধ্যাদেশ


পপদেষ্টা পরিষদের নীতিগত অনুমোদনের পর গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনে অধ্যাদেশ জারি করেছে আইন মন্ত্রণালয়। আজ মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে এ তথ্য জানা গেছে।

নতুন সংশোধনী অনুযায়ী, এখন থেকে কোনো রাজনৈতিক জোটের মনোনীত প্রার্থী হলেও তাকে নিজ দলের নির্বাচনী প্রতীকেই ভোটে অংশ নিতে হবে। অর্থাৎ, জোটগত প্রার্থীরাও আর অন্য দলের প্রতীকে নির্বাচন করতে পারবেন না।

জোট করলেও নির্বাচনে অংশ নিতে হবে নিজ দলের প্রতীকে, শেষ পর্যন্ত এমন বিধান যুক্ত করেই গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন অধ্যাদেশ জারি করেছে সরকার।

গতকাল সোমবার (৩ নভেম্বর) এই অধ্যাদেশ জারি করা হয়। এর আগে ২৩ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে আরপিও সংশোধন অধ্যাদেশের খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়।

জোট করলেও দলীয় প্রতীকেই নির্বাচন করা নিয়ে আপত্তি জানিয়েছিল বিএনপি। দলটি নির্বাচন কমিশন ও আইন মন্ত্রণালয়কে লিখিতভাবে তাদের আপত্তির কথা তুলে ধরে।

এরপর সরকার বিষয়টি বাদ দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল। তখন জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এই সংশোধনের পক্ষে অবস্থান নেয়। শেষ পর্যন্ত ওই বিধান রেখেই অধ্যাদেশ জারি করা হলো।
 

Ads