ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক

মোঃ আলী আহসান রবি, বিশেষ প্রতিনিধি

২৪ নভেম্বর ২০২৫, ০৮:২৪ পিএম


ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক

 

ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সোমবার (২৪ নভেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বৈঠকে ভূমিকম্প ঝুঁকি মোকাবিলার প্রস্তুতি গ্রহণ সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে।

গত শুক্রবার ও শনিবার প্রায় ৩১ ঘণ্টার ব্যবধানে ঢাকা ও আশপাশের এলাকায় চার দফা ভূমিকম্প অনুভূত হয়। এর মধ্যে শুক্রবার সকালে ঢাকা থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পটির উৎস ছিল নরসিংদীর মাধবদী।

শুক্রবারের ভূমিকম্পে উৎপত্তিস্থল নরসিংদীতে বাবা-ছেলেসহ পাঁচজন এবং ঢাকায় চারজনের মৃত্যু হয়। এ ছাড়াও নারায়ণগঞ্জে মারা গেছে এক শিশু। একইসঙ্গে এসব জেলায় আহত হয়েছেন ৫ শতাধিক মানুষ।

 

Ads