খালেদা জিয়ার শোক বই

স্বাক্ষর শেষে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎকরলেন উপদেষ্টা শারমীন

মোঃ আলী আহসান রবি, বিশেষ প্রতিনিধি

০২ জানুয়ারি ২০২৬, ০৭:০২ পিএম


স্বাক্ষর শেষে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎকরলেন উপদেষ্টা শারমীন


মাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা শারমীন এস মুরশিদ বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) সন্ধ্যায় রাজধানীর বিএনপির গুলশান অফিসে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রয়াণে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং শোক বইতে স্বাক্ষর করেন।

শোক বইতে স্বাক্ষরের আগে তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং বিএনপি পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

বিএনপির গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত এই শোকানুষ্ঠানে উপস্থিত নেতাকর্মী ও স্বজনদের উদ্দেশে তিনি বলেন, দেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়ার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।

Ads