খাগড়াছড়িতে জেলা ক্রিকেট লীগ ২০২৬ উদ্বোধন
১৭ জানুয়ারি ২০২৬, ০৬:১৮ পিএম
খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর সহযোগিতায় শনিবার (১৭ জানুয়ারি) খাগড়াছড়ির ঐতিহ্যবাহী স্টেডিয়ামে জেলা ক্রিকেট লীগ ২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো: আনোয়ার সাদাত। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও টুর্নামেন্ট কমিটি বিসিবির চেয়ারম্যান আহসান ইসলাম চৌধুরী।
অন্যান্য বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ, বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিউরেটর জাহিদ রেজা বাবু, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার নোমান ইবনে হাফিজ, জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হারুন অর রশীদ, বিসিবি কাউন্সিলর ও জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য আনিসুল আলম আনিক, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মাদল বডুয়া, রাকিব মনি ইফতি এবং জেলা ক্রিকেট কোচ মুজাহিদ চৌধুরী বাবু।
উদ্বোধনী অনুষ্ঠানে খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।































