সেতু বিভাগের নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন ও প্রক্সি দেওয়ার দায়ে ৩ পরীক্ষার্থীকে জেল-জরিমানা
০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৬ এএম
আজ ৩১ জানুয়ারি ২০২৬ খ্রি. সেতু বিভাগের অধীন কম্পিউটার অপারেটর, হিসাবরক্ষক, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং অফিস সহায়ক পদে জনবল নিয়োগ পরীক্ষা বিএএফ শাহীন কলেজ, জাহাঙ্গীর গেট, ঢাকা ক্যান্টনমেন্ট,ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
পরীক্ষা চলাকালে মোবাইল ফোন ব্যবহার করে অসদুপায় অবলম্বনের দায়ে ‘কম্পিউটার অপারেটর’ পদের পরিক্ষার্থী জনাব মোঃ সাগর হোসেন তপু, পিতাঃ নজরুল ইসলাম, গ্রাম:ঘাগড়া, উপজেলা: ধোবাউরা, জেলাঃ ময়মনসিংহ, রোল-১১০০৫৫২ কে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ৫০০/- পাঁচশত টাকা অর্থ দন্ড প্রদান করা হয়।
এছাড়াও অফিস সহায়ক পদে ১৪০১৭৫৬ রোলধারী মূল পরিক্ষার্থী রিপন মিয়ার পরিবর্তে ০২ (দুই জন) প্রক্সি পরিক্ষার্থী যথাক্রমে (১) মোঃ আবুল বাসার, পিতাঃ আব্দুর গাফ্ফার, কেন্দুয়া পৌরসভা, কেন্দুয়া, নেত্রকোণা (২) আমির ফয়সাল, পিতাঃ আব্দুল কাইয়ুম, নাটেরকোনা, জারিয়া, পূর্বধলা, নেত্রকোণা কে ১০ (দশ) দিন করে বিনাশ্রম কারাদন্ড এবং ৫০০/- (পাঁচশত) টাকা অর্থদন্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন মিজ তানজিলা জান্নাত রেটিনা, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), মোহাম্মদপুর রাজস্ব সার্কেল, ঢাকা।























