বদলগাছীতে দৈনিক ‘সংবাদ’এর গৌরবের ৭৬ বছর পর্দাপণ উপলক্ষে উদযাপন

নয়ন তারা

১৮ মে ২০২৬, ০৭:৪১ এএম


বদলগাছীতে দৈনিক ‘সংবাদ’এর গৌরবের ৭৬ বছর পর্দাপণ উপলক্ষে উদযাপন


ওগাঁর বদলগাছীতে র‌্যালী, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে জাতীয় দৈনিক “সংবাদ” পত্রিকার এর গৌরবের ৭৬ বছরে পর্দাপণ উদযাপন হয়েছে।

উদযাপন উপলক্ষে ১৭ মে (রবিবার ) দুপুর ২ টায় সংবাদ পরিবার বদলগাছীর আয়োজনে বদলগাছী উপজেলা প্রতিনিধি সানজাদ রয়েল সাগর এর নেতৃত্বে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বদলগাছী প্রেসক্লাবের সভাপতি সহিদুল ইসলাম দবিরের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ ৩ আসনের সংসদসদস্য ফজলে হুদা বাবুল ।  

অনুষ্ঠানে  অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার ভূমি পলাশ উদ্দিন , উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু ,
থানার তদন্ত ওসি নজরুল ইসলাম ।

এসময় উপস্থিত ছিলেন  নওগাঁ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন , উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাকির হোসেন চৌধুরী , সংবাদের নওগাঁ জেলা প্রতিনিধি কাজী কামাল।, জেলা ও উপজেলার বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বদলগাছী প্রেসক্লাবের সাধারন সম্পাদক আবুজার গিফারী ।
অনুষ্ঠানে বক্তারা বলেন ‘সংবাদ’ ইতিহাস বহুল একটি পত্রিকা। এই পত্রিকাটি ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনার ধারক একটি পত্রিকা।

এবং দেশের যে, কোন সংকট মূহুর্তে দীর্ঘদিন যাবৎ এই পত্রিকাটি তথ্যবহুল সংবাদ উপস্থাপন করে আসছে। সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য উপস্থাপনের নির্ভরযোগ্য মাধ্যম দৈনিক ‘সংবাদ’। সংবাদ এর এই ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত থাকবে বলে আমি আশা প্রকাশ করেন।

Ads