সলঙ্গায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে চালক-হেলপার নিহত

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৯ ডিসেম্বর ২০১৯, ০৬:০৯ পিএম


সলঙ্গায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে চালক-হেলপার নিহত

সিরাজগঞ্জের সলঙ্গায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ

সিরাজগঞ্জের সলঙ্গায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে চালক- হেলপার নিহত। আহত হয়েছে অন্তত ১০জন। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে সলঙ্গা থানা হরিনচরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ঢাকুর গ্রামের ট্রাক চালক রাজু আহমেদ (২৮) ও একই উপজেলার কুন্দারহাট গ্রামের খোকন আলীর ছেলে হেলপার হামজালা রনি (২২)।

হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক সাদিকুল ইসলাম জানান, ভোরে হরিণচড়া এলাকায় ঢাকাগামী শ্যামলী পরিবহন ও রাজশাহীগামী একটি ট্রাক মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে চালক রাজু  নিহত হয়। হেলপার  রনিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস-ট্রাক থানা হেফাজতে রয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

 

Ads